কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা
- আপডেট সময় : ০৪:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা
রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত ব্যক্তিদের পুনরেকত্রীকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “প্রত্যাশা-২” প্রকল্পের আওতায় প্রবাস বন্ধু ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ব্র্যাক হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
কাউনিয়া প্রবাস বন্ধু ফোরামের সভাপতি মোঃ আজিজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাইকোসোশ্যাল কাউন্সেল উম্মে খাদিজাতুল কুবরা।
পড়ুন>>ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন
এসময় বক্তব্য দেন প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক ও “প্রত্যাশার আলো” পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহ-সভাপতি ও ইউপি সদস্য বাবুল হোসেন, ফোরাম সদস্য ও ইউপি সদস্য এসএম আমিরুল ইসলাম পলাশ, সদস্য রওশনারা রত্না, তথ্য ও প্রচার সম্পাদক জহির রায়হান, সদস্য নাজমুল হাসান, শেফালি বেগম, রহমতউল্লাহ, রওশনারা, আবু বক্কর সিদ্দিক, মিজানুর রহমান এবং কাউনিয়া উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমুখ।
পড়ুন>>নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য
সভায় বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন, বিদেশে কর্মসংস্থানের বিভিন্ন দিক, প্রতারণা থেকে সতর্কতা এবং বিদেশফেরত ব্যক্তিদের পুনর্বাসন ও সামাজিক পুনরেকত্রীকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্য প্রদান নিশ্চিত করা গেলে নিরাপদ অভিবাসন আরও সহজ ও কার্যকর হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























