ওসমান হাদির উপর হামলাকারীদের শনাক্ত করেছে ডিএমপি
- আপডেট সময় : ০৭:১৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৪০৫০ বার পড়া হয়েছে
ওসমান হাদির উপর হামলাকারীদের শনাক্ত করেছে ডিএমপি
ওসমান হাদির উপর হামলাকারীদের শনাক্ত করেছে ডিএমপি।
রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের গ্রেপ্তারে কাজ চলছে এবং যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে গণমাধ্যমকে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে কাজ চলছে।”
এর আগে শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পড়ুন>> দুই সপ্তাহ আগে হাদীর নির্বাচনী প্রচারণায় ছিল হামলাকারী
বিজ্ঞপ্তিতে এ হামলাকে “ন্যক্কারজনক ও কাপুরুষোচিত” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় ডিএমপি। বলা হয়, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্দেহভাজন ব্যক্তি ও স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে।
ডিএমপি আরও জানায়, সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার মতো এ হামলার সঙ্গেও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তারা বিশ্বাস করে। একই সঙ্গে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা বা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানোর অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষায় ডিএমপি আন্তরিকভাবে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত খুব কাছ থেকে শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























