ঈদের আনন্দমুখর দিনে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৬:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
ঈদের আনন্দমুখর দিনে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
ঈদের আনন্দমুখর দিনে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মাওলানা পাড়া গ্রামে ঈদুল আযহার আনন্দমুখর দিনে পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটেছে চার বছরেরএক শিশুর। শিশুর মৃত্যুতে উৎসবের আমেজ পরিণত হয়েছে শোকের মাতামে।
জানা গেছে, ঈদের দিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছিল শিশুটি। অসতর্কতায় সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু ঐএলাকার মিজানুর রহমানের ছেলে মাহিন (০৪)।
শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঈদের আনন্দ যেন মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, পুকুরটি বাড়ির একদম কাছেই অবস্থিত এবং শিশুদের চলাফেরার জন্য কোনও নিরাপত্তামূলক ব্যবস্থা সেখানে ছিল না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে এলাকাবাসী এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























