ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর আপিলের সময় শেষ, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বাড়াতে মিন্টুর আহ্বান

ঈদ উপলক্ষে পাইকগাছা উপজেলার ২১হাজার ৫শ ৪৪টি পরিবার পাচ্ছেন ভিজিএফের চাল

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম
  • আপডেট সময় : ০৯:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

ঈদ উপলক্ষে পাইকগাছা উপজেলার ২১হাজার ৫শ ৪৪টি পরিবার পাচ্ছেন ভিজিএফের চাল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদ উপলক্ষে পাইকগাছা উপজেলার ২১হাজার ৫শ ৪৪টি পরিবার পাচ্ছেন ভিজিএফের চাল।

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নে ভিজিএফের চাল পাচ্ছে ২১হাজার ৫শ ৪৪টি পরিবার।

বৃহস্পতিবার(৬এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বরাদ্দকৃত ২১হাজার ৫শ ৪৪টি কার্ড ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা হারে বিভাজন করে তালিকা দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানদের পত্র প্রদান করা হয়েছে।

এরই প্রেক্ষিতে ১০টি ইউনিয়ন পরিষদ হতে তালিকা হাতে পাওয়ার পর সভায় অনুমোদনের প্রস্তাব করা হবে।

এর মধ্যে হরিঢালী ইউনিয়নে ২হাজার ১শ ৭৫টি, কপিলমুনিতে ৩ হাজার ৬৬টি, লতায় ১ হাজার ৮টি, দেলুটি ১ হাজার ৪শ ৪৫টি, সোলাদানায় ২ হাজার ৭২টি, লস্করে ১ হাজার ৯শ ১টি, গদাইপুরে ১ হাজার ৮শ ২৭টি, রাড়ুলীতে ২ হাজার ৪শ ২৯টি, চাঁদখালীতে ৩ হাজার ৫শ ৫টি, গড়ইখালিতে ২ হাজার ১শ ১৮টি পরিবার পাচ্ছে ভিজিএফের খাদ্যশস্য। ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতি দরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে।

ভিজিএফ কার্ড-প্রতি মিলবে ১০ কেজি চাল।সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অতি দরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। অতি শীঘ্রই শুরু হবে ভিজিএফের চাল বিতরণ।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, উপকারভোগীদের তালিকা এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে কোনো অবস্থাতেই একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড বরাদ্দ না পায়।

উপকারভোগী নির্বাচনে শতকরা কমপক্ষে ৭০ জন নারী অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তদারকিসহ সঠিক পরিমানে খাদ্যশস্য বিতরণে নির্দেশনা দেয়া হয়েছে। চাল নিয়ে নয়-ছয় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদ উপলক্ষে পাইকগাছা উপজেলার ২১হাজার ৫শ ৪৪টি পরিবার পাচ্ছেন ভিজিএফের চাল

আপডেট সময় : ০৯:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩