ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প তরুণদের চাপ সামলানোর ঘাটতিতে বিদায় বাংলাদেশের, আক্ষেপ কোচ ডুলির ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার চীনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র: সাড়ে ৭ কোটি মানুষের ভরসা অলিম্পিকে রোলার স্কেটিং নিতে দৃঢ়প্রতিজ্ঞ নতুন সভাপতি কায়েস আহমেদ শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক

ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে চলমান আলোচনার দায়িত্ব থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাকে এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির দিকে মনোনিবেশ করতে বলেছেন। ওয়াশিংটনের এই নাটকীয় সিদ্ধান্তটি তেহরানের নীতিনির্ধারকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, ভ্যান্সের সরে যাওয়া দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি ও উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ওয়াশিংটনের এ সিদ্ধান্তকে কীভাবে দেখছে তেহরান, তা নিয়ে দেশটির নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে। তবে এর মধ্য দিয়ে ইসরাইলও সুবিধা পেতে পারে। বার্তাটি হলো, এখন চুক্তিতে পৌঁছানো যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নয়।

ইরান ইস্যুতে আলোচনার জন্য ভ্যান্স এতদিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলেন। তবে বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প তাকে ডেমোক্রেটিক পার্টির কথিত দুর্নীতি দমনে কাজ করার নির্দেশ দেন। একই সঙ্গে ট্রাম্প স্পষ্টভাবে জানান, তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করা বর্তমান মার্কিন প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় নেই। তাদের দাবি, অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করায় কয়েকটি জাহাজ নৌমাইনে আঘাত পেয়েছে অথবা সেগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক যৌথ হামলায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে ভ্যান্সকে ট্রাম্প প্রশাসনের একজন বাস্তববাদী ও নমনীয় চিন্তার ব্যক্তি হিসেবে দেখা হতো। তেহরানের নীতিনির্ধারকদের ধারণা ছিল, ভ্যান্স আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পথ খুঁজছিলেন। তবে এখন সেই পথ বন্ধ হওয়ায় উত্তেজনা নতুন মোড় নিয়েছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নাসের হাদিয়ান মনে করেন, ভ্যান্সকে অভ্যন্তরীণ রাজনীতিতে সরিয়ে দেওয়া ট্রাম্পের একটি রাজনৈতিক বার্তা। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের প্রেক্ষিতে রিপাবলিকান পার্টির অবস্থান শক্ত করতে এই রদবদল আনা হয়েছে। একই সঙ্গে এটি ইসরায়েলকেও তুষ্ট করতে পারে, যারা শুরু থেকেই ইরানের ওপর সর্বাত্মক হামলার চাপ সৃষ্টি করে আসছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের জন্য ভ্যান্স ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন। ইরানের বিষয়ে তুলনামূলক নমনীয় অবস্থানের জন্য পরিচিত ব্যক্তিকে অন্য কাজে সরিয়ে দেওয়া হয়েছে।’।

নাসের হাদিয়ান আরও বলেন, ইরানকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে, এখন আর আলোচনার কোনো সুযোগ নেই। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধ বন্ধের জন্য ইরানের শর্তগুলোকে সরাসরি প্রত্যাখান করেছেন। রুবিও মনে করেন, সরাসরি সামরিক অভিযানের চেয়ে তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বাড়িয়ে জয়ী হওয়া সম্ভব।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। গত অক্টোবরের শেষের দিকে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাইকে ভ্যান্স চিঠি লিখেছিলেন। শুরুতে রেজাই সেটিকে ইতিবাচক মনে করলেও, গত সপ্তাহে ভ্যান্সের সঙ্গে সরাসরি বৈঠকের খবরকে তিনি ভুয়া দাবি করে প্রত্যাখ্যান করেন।

রেজাই এক্সে পোস্ট করে বলেন, যুদ্ধে আপনারা হেরেছেন। ভ্যান্স পরাজয় মেনে নিয়েছেন, রুবিও বিদায়ের পথে, হেগসেথকে বরখাস্তের গুঞ্জন রয়েছে এবং সেন্টকম কমান্ডার এখন পডকাস্টার হিসেবে কাজ করছেন। এর মাধ্যমে ইরান যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে খুব একটা সমঝোতায় আগ্রহী নয়, তা স্পষ্ট হয়।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ থাকলেও কোনো অগ্রগতির সম্ভাবনা ক্ষীণ। ইরান যুদ্ধ বন্ধের জন্য সাতটি শর্ত জুড়ে দিলেও যুক্তরাষ্ট্র তা মানতে নারাজ। আরব সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের পরিচালক মোহাম্মদ সালেহ সেদঘিয়ান বলেন, একটি চুক্তিতে পৌঁছালেও ট্রাম্প যে সেটি কার্যকর রাখবেন, তার কোনো নিশ্চয়তা নেই। এছাড়া দুই দেশের পারস্পরিক অবিশ্বাস এই সংকটকে আরও জটিল করে তুলেছে।

সেদঘিয়ান সতর্ক করে বলেন, যুদ্ধ ছাড়াই ইরানের ওপর চলমান কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধ সাধারণ মানুষের ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করছে। এতে দেশটিতে মারাত্মক অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে, যা স্বল্পমেয়াদি যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে। সেদঘিয়ান বলেন, ‘অবরোধ ও বিভিন্ন ধরনের বিঘ্নের কারণে ইরানের জনগণের ওপর চাপ উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও সংঘাত তীব্র হচ্ছে। গত শুক্রবার ও শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও নিয়মিত সেনাবাহিনী পাল্টাপাল্টি হামলার দাবি করেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে আটটি বড় ঘটনার খবর পাওয়া গেছে। তবে পত্রিকাটি সংঘাত আরো বাড়ার আশঙ্কার কথাও জানিয়েছে।

প্রতিবেদনটির তথ্যমতে, গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে মাত্র ১৩৯টি জাহাজ বাইরে গেছে এবং ১৬৯টি প্রবেশ করেছে, যা যুদ্ধের আগের সময়ের তুলনায় ৬৫ শতাংশ কম। নাসের হাদিয়ানের মতে, এই পরিস্থিতি অনির্দিষ্টকাল চলতে পারে না। তিনি সতর্ক করেন, সমুদ্রপথের চাপের পাশাপাশি স্থল ও আকাশপথে বিঘ্ন বাড়লে যুদ্ধের সম্ভাবনা অনিবার্য হয়ে উঠবে।

পরিশেষে, হাদিয়ান দৃঢ়ভাবে বলেন, ভ্যান্স থাকুন বা না থাকুন, ওয়াশিংটন ইরানের ওপর চাপ সৃষ্টির নীতি থেকে সরছে না। যুক্তরাষ্ট্র মনে করে, কঠোর অর্থনৈতিক অবরোধই তেহরানকে ছাড় দিতে বাধ্য করবে। তাই ভ্যান্সের অপসারণে পরিস্থিতির আমূল কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেই বিশ্লেষকরা মনে করছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প

আপডেট সময় : ০৯:০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬