ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

ইউক্রেনে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাল জার্মানি

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ৪৩৯ বার পড়া হয়েছে

ইউক্রেনে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাল জার্মানি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোলান্ড-ইউক্রেন সীমান্ত দিয়ে এই প্রতিরক্ষাব্যবস্থা হস্তান্তর করা হয়। কয়েক মাস ধরে ইউক্রেন সরকার জার্মানির কাছে এই বিশেষ ধরনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চাচ্ছিল। জার্মানি এর আগে ইউক্রেনের গোলন্দাজ বাহিনীর জন্য মার্ডা নামের ট্যাংক সরবরাহ করলেও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাতে গড়িমসি করছিল।জার্মানির ডের স্পিগেল সংবাদপত্র জানিয়েছে, দীর্ঘ অপেক্ষার পর জার্মানির কাছ থেকে বিমান–বিধ্বংসী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আইআরআইএস-টি পেয়েছে ইউক্রেন। মঙ্গলবার প্রথম চালানে চারটি আইআরআইএস-টি ইউক্রেনের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এগুলো পাঠানো হয় পোল্যান্ড সীমান্ত দিয়ে
মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের বেসামরিক জনগণকে রক্ষায় দেশটিতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানো হয়েছে। ইউক্রেনে সাম্প্রতিক রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা দেখে বোঝা যায়, বেসামরিক জনগণকে রক্ষায় এ ধরনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা খুবই জরুরি।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ওলাফ শলৎজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন। এরপরের দিনই এই প্রতিরক্ষাব্যবস্থা হস্তান্তরের সিদ্ধান্ত হয়। জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেশট বলেছেন, নভেম্বরে দেওয়ার কথা থাকলেও জরুরি পরিস্থিতি বিবেচনায় অস্ত্রগুলো আগে সরবরাহ করা হলো।-খবর বিবিসি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “ইউক্রেনে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাল জার্মানি”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইউক্রেনে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠাল জার্মানি

আপডেট সময় : ০৯:১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২