আলোহীন চোখে ৩ শিক্ষার্থীর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আলোহীন চোখে ৩ শিক্ষার্থীর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রবিবার ৯ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি রবিবার, ৯ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ৯ আগষ্ট: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

আলোহীন চোখে ৩ শিক্ষার্থীর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
আলোহীন চোখে ৩ শিক্ষার্থীর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন

চোখে আলো নেই তাতে কি হয়েছে। শিক্ষার আলো থেকে তো আর বঞ্চিত থাকতে চান না তারা।উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান তারা। তাই নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছেন আলোহীন চোখে এই তিন শিক্ষার্থী। এরা তিনজনই জন্ম থেকেই দৃষ্টিহীন। দৃষ্টিহীনতা তাদের এগিয়ে যাওয়ার পথকে রুখতে পারেনি। অদম্য ইচ্ছা শক্তিই ওদের নিয়ে এসেছে এই পর্যন্ত।
শনিবার (১৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিশেষ ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা দেন তারা। এই তিনজন হলেন তারিফ মাহমুদ চৌধুরী, তৃণা আক্তার সেতু ও আকাশ দাস। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটে পরীক্ষা দিয়েছেন। এসময় তাদের সহযোগী হিসেবে তিনজন ব্যক্তিকে নির্ধারণ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক মিতা শবনমের তত্ত্বাবধানে পরীক্ষা এই শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করেন।
জানা গেছে, জন্ম থেকেই তারিফ মাহমুদ চৌধুরী দৃষ্টি প্রতিবন্ধী। রাজবাড়ী বেগগাছি মুজাম্মেন উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি ও ২০২১ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিয়ে পেয়েছেন হিসাববিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ। তবে এ বিষয়ে পড়তে ইচ্ছুক নন তিনি।
তারিফ মাহমুদের মা আফরোজা খান মজলিশ বলেন, তারিফ পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। পড়াশোনার প্রতি তার আগ্রহ বেশি। একইভাবে আকাশ দাস আর চার-পাঁচটা ছেলের মতো কাজ করতে পারেন না। তার চোখেও আলো নেই। তিনি নরসিংদীর মৌলভি কারারচর তোফাজ্জেল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও মিরপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেন। তার ইচ্ছা ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া।
অপর আরেকজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী তৃণা আক্তার সেতু। তিনি এসেছেন গোপালগঞ্জ থেকে। লোহাচূড়া আলিয়া দাখিল মাদরাসা থেকে পড়া শেষে ভর্তি হন মোকছেদপুর সরকারি কলেজে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!