ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান আসিফ নজরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যটি ভুয়া সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বেসরকারি সংস্থা সেতুতে ১৬৯ পদে নিয়োগ, বেতন ও আবেদনের নিয়মাবলি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ী ও ভ্যানচালকসহ চারজনকে জরিমানা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার গাজীপুরে তরুণী এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে ভারতী নারী দলের অস্বীকৃতি হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ঠাকুরগাঁওয়ের জেলা ইজতেমা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৭:৫৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ঠাকুরগাঁওয়ের জেলা ইজতেমা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ঠাকুরগাঁওয়ের জেলা ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ঠাকুরগাঁওয়ের জেলা ইজতেমা। ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপাী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শনিবার ৫ অক্টোব বয়ান শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

ঘড়ির কাটায় বেলা সাড়ে ১১টা। সম্মিলিত কণ্ঠে আমিন, আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমা মাঠ। সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত নয়নে আল্লাহ তা’আলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মোনাজাতে নিজেদের হৃদয়ের আবেগ-অনুভূতি আল্লাহর কাছে তুলে ধরেছেন। আমিন, আমিন ধ্বনি আর চোখের পানিতে বুক ভাসিয়েছেন মুসল্লিরা।

আর থেমে থেমে কান্নার আওয়াজে ছিল মুসলিম জাহানের সুখ, শান্তি সমৃদ্ধিসহ আল্লাহ তা’আলার রহমত ও পাপাচার থেকে ক্ষমা প্রার্থনার আকুতি জানান।

মহান সৃষ্টিকর্তার কাছে চোখের জলে নিজেদের পাপমুক্তি কামনায় ১৫ মিনিটের আখেরি মোনাজাত শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরুব্বি ও তাবলীগ জামাতের জিম্মাদার (দায়িত্বশীল) মো. ওয়াসিকুল ইসলাম।

এ সময় সর্বস্তরের মুসল্লির ঢল নামে ইজতেমা স্থলে। ইজতেমায় সকাল থেকে জেলার গোবিন্দনগরে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশে প্রয়াত আনোয়ার হোসেন লাল মিয়ার পুরাতন ইটভাটা মাঠে সমবেত হন হাজার হাজার মানুষ। মুসল্লিদের আগমনে ইজতেমা মাঠ পরিণত হয় বিশাল জনসমুদ্রে। মাঠের অন্যপাশেও অবস্থান নেন অসংখ্য নারী ও শিশু।

ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিরা দাবি করেছেন এ মোনাজাতে ঠাকুরগাঁও জেলাসহ আশপাশের বিভিন্ন জেলার পনেরো হাজারেরও বেশি মুসুল্লি অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ঠাকুরগাঁওয়ের জেলা ইজতেমা

আপডেট সময় : ০৭:৫৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪