ঢাকা ১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ২০টি শাখায় নাশকতা ও অগ্নিসংযোগে গ্রামীণ ব্যাংকের তীব্র নিন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ, আবেদনের সময় বাড়ল টেন্ট পেগিং বিশ্বকাপে রানার্সআপ হয়ে কাতারের সাফল্য খুলনায় শিক্ষার্থী আজমুল মৃত্যুর ঘটনা: অধরা ৪ এজাহারনামীয় অভিযোগে জড়িত ব্যক্তি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের অনানুষ্ঠানিক সাক্ষাৎ গ্রেপ্তার হয়েছেন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে যোগ হতে পারে আজ দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহিদ হৃদয়ের শতক: ক্রিকেটীয় এক রূপকথা পুলিশের অন্দরমহলে সন্দেহ, আওয়ামী লীগ ঘরণার কর্মকর্তাদের নজরদারি ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল সুদূর অস্ট্রেলিয়াও

আকাশে ডানা মেলার আগেই বিমানে ক্রুর মৃত‍্যু

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ৩৫৮ বার পড়া হয়েছে

আকাশে ডানা মেলার আগেই বিমানে ক্রুর মৃত‍্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আকাশে ডানা মেলার আগেই বিমানে ক্রুর মৃত‍্যু হয়েছে।

উড্ডয়নের আগেই যাত্রীদের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বিমানের এক কেবিন ক্রু। লন্ডন থেকে উড্ডয়নের আগেই ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে এ ঘটনা ঘটে।

শনিবার (০৬ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষের দিন লন্ডনের হিথ্রু বিমানবন্দর থেকে হংকংয়ে যাত্রার প্রস্তুতি চলছিল। এমনকি যাত্রার জন্য বিমানটির দরজাও বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তখনই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫২ বছর বয়সী কেবিন ক্রু।

মারা যাওয়া ওই কেবিন ক্রুর পরিচয় জানানো হয়নি। তার মৃত্যুর সময় বিমানের যাত্রীরা নিজেদের আসনে সিটবেল্ট বেঁধে বসেছিলেন। এমন সময় তিনি বিমানের পেছনে ঢলে পড়ে যান।

ঢলে পড়ার সাথে সাথে ওই ক্রুকে রক্ষায় এগিয়ে আসেন এক যাত্রী এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর পাইলট বিমানে জরুরিভাবে চিকিৎসক কেউ আছেন কিনা তা জানিয়ে ঘোষণা দেন। যদিও এত চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে বিমানটি মেডিকেল ইমারজেন্সির জন্য যাত্রা বাতিল করে।

এ ঘটনার পর একটি বিবৃতি দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ। সেখানে বলা হয়েছে, এই কঠিন সময়ে আমরা আমদের সহকর্মী ক্রুর পরিবার ও তার বন্ধুবান্ধবদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের ব্যবধানে ব্রিটিশ এয়ারওয়েজের দ্বিতীয় ক্রু সদস্যের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আকাশে ডানা মেলার আগেই বিমানে ক্রুর মৃত‍্যু

আপডেট সময় : ০৮:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪