ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা ইসরাইলের সাবেক গোয়েন্দাপ্রধানের ক্যানসারের ওষুধ পাচারের চেষ্টা: চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪ পাতার বাঁশিতে সুর তোলা গোলাম রাব্বানীর অনন্য জাদু দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের বিশেষ প্রস্তুতি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে উপাচার্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি যুদ্ধে ৬ মাসে কাতারের রাজস্ব কমেছে ৪২ শতাংশ হোপের সেঞ্চুরি ও পলের বোলিং তোপে ভারতের হার মাদারগঞ্জে শসার বাম্পার ফলন: দুই হাজার টন উৎপাদনের সম্ভাবনা চীনের ঋণের বদলে যৌথ বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল

অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা ও বাণিজ্যিক বৈষম্যের অভিযোগ তুলে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার সকাল থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।

গত শনিবার রাতে ভারতীয় রপ্তানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

পড়ুন>>বিআরটিসির পিংক বাস সার্ভিসে নারী চালক নিয়োগ: সরাসরি ইন্টারভিউতে আবেদনের সুযোগ

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় হিলি বন্দর বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছে এবং রপ্তানির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এই সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় পক্ষ।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল জানান, ভারতীয় ব্যবসায়ীদের অভ্যন্তরীণ প্রশাসনিক সমস্যার কারণেই এই অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত হলেও এর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের আমদানিকারক ও ব্যবসায়ীদের ওপর।

বিশেষ করে পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো সীমান্তের ওপারে আটকে থাকায় সেগুলো নষ্ট হওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যে অনেক ব্যবসায়ী এলসির মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করেছেন, ফলে পণ্য খালাস না হলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

স্থানীয় আমদানিকারক রেজা আহমেদ বিপুল উদ্বেগ প্রকাশ করে বলেন, হঠাৎ করে বাণিজ্য বন্ধের ঘোষণায় ব্যবসায়ীরা দিশেহারা। অনেক পণ্য ট্রাকবোঝাই অবস্থায় ওপারে আটকা পড়ে আছে। যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয়, তবে আমদানিকারকদের পাশাপাশি বন্দরের শত শত শ্রমিকও কর্মহীন হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। দীর্ঘমেয়াদী এই স্থবিরতা দেশের বাজারেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

পড়ুন>>পিওকে ভারতের দখলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী

তবে পণ্য পরিবহনের ক্ষেত্রে কড়াকড়ি থাকলেও সাধারণ যাত্রীদের চলাচলের পথ খোলা রয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. জাকারিয়া নিশ্চিত করেছেন যে, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

আপডেট সময় : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬