মেধাবী ছাত্র রিফাতের বাঁচার আকুতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মেধাবী ছাত্র রিফাতের বাঁচার আকুতি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ৮ আগস্ট: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা; থাকবে ভ্যাপসা গরম আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা শ্যামনগরে নারীর ঘর থেকে যুবদল নেতাকে আটক ভিডিও ভাইরাল দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

মেধাবী ছাত্র রিফাতের বাঁচার আকুতি

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
মেধাবী ছাত্র রিফাতের বাঁচার আকুতি 
মেধাবী ছাত্র রিফাত

 

 

মেধাবী ছাত্র রিফাতের বাঁচার আকুতি

 

 

মেধাবী শিক্ষার্থী রিফাত হোসেন বাঁচার আকুতি জানিয়েছে। সে তার বন্ধু বান্ধবের মত আবার স্কুলে যেতে চায়। সে রংপুরের কাউনিয়া উপজেলার শিবু কিন্ডারগার্টেনের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ও পূর্ব চাঁনঘাট গ্রামের দিন মজুর খোরশেদ আলমের পুত্র।

 

 

গত দুই সপ্তাহ আগে বসত ঘরের টিনের চালের পুরাতন টিন পড়ে রিফাতের বাম হাত কেটে ক্ষতবিক্ষত হয়। পরে এলাকাবাসীর সহয়তায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরে রিফাতকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো না। হাতের ক্ষত স্থানের মাংসে পচন ধরেছে। এমতাবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সঠিক চিকিৎসা না হলে রিফাতের ডান হাতটা চিরতরে কেটে ফেলতে হবে।

পড়ুন>> ৩১ বিদেশ ফেরতকে সহায়তা প্রদান কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরাম সভা

 

 

ক্ষত স্থানের সংক্রমন সাড়া শরীরে ছড়িয়ে পড়লে তার জীবন হানির শঙ্কা রয়েছে। রিফাতের বাবা হতদরিদ্র দিনমজুর, তার সন্তানের চিকিৎসা করার মত অর্থকড়ি নেই। এ জন্য সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে এবং ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন।

শিক্ষার্থী রিফাতকে বাচাঁতে সহৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ বিকাশ ও নগদ  নাম্বারে ০১৭৬৩২০৫৪৫৫ ( 01763205455) সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!