নীলফামারী প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারী প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি

নীলফামারী প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্বোধন

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নীলফামারী প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্বোধন
নীলফামারী প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্বোধন

নীলফামারী প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্বোধন

 

নীলফামারী প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্বোধন।
নতুন লাইব্রেরী প্রতিষ্ঠিত হলো নীলফামারী প্রেসক্লাব। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম (এনডিসি)।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর আলম।

পড়ুন>> আটককৃত বাংলাদেশীকে ফেরত দিল বিজিবি

 

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শাহ ও সুভাস বিশ্বাস, দপ্তর সম্পাদক এম আর রাজু, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক এম আবুল হোসেন শাহ, নির্বাহী সদস্য তৈয়ব আলী সরকারসহ প্রেস ক্লাবের সদস্যরা।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম বলেন, “বই জ্ঞানের উৎস। প্রতিদিন অন্তত এক ঘণ্টা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি লাইব্রেরি হলো জ্ঞানচর্চার কারখানা। এমন উদ্যোগে অংশ নিতে পেরে আমি আনন্দিত।”

 

প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান বলেন, “শিক্ষার কোন শেষ নেই। লাইব্রেরি সমৃদ্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”

পড়ুন>> পিআরসহ ৫ দফা দাবিতে নওগাঁয় ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল 

 

প্রেস ক্লাবের সদস্যরা জানান, লাইব্রেরিতে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ পাঠকদের জন্যও বইপাঠের সুযোগ থাকবে। ধীরে ধীরে পাঠাগারকে সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!