কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাচনে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
- আপডেট সময় : ০৪:২৩:২০ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে রাজু মোস্তাফিজ (জনকণ্ঠ/একাত্তর টিভি) সভাপতি ও আব্দুল খালেক ফারুক (কালেরকণ্ঠ/ইনডিপেন্ডেন্ট টিভি) সাধারণ সম্পাদক পদে নির্বাচত হয়েছেন। নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টি পদে তারা বিজয়ী হন। অপরদিকে আতাউর রহমান বিপ্লব ও শ্যামল ভৌমিকের প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে একজন বিজয়ী হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সাংবাদিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৩৭জন সদস্য দুপুর ১২টার মধ্যে ভোট প্রদান শেষ করলে দুপুর দুইটার মধ্যে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে রাজু মোস্তাফিজ ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।আতাউর রহমান বিপ্লব ১৬ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে আব্দুল খালেক ফারুক ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরাজিত প্রার্থী শ্যামল ভৌমিকের ভোট সংখ্যা ১৬টি।
এছাড়াও দুটি সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন হারুন অর রশীদ হারুন (২২ ভোট) ও খন্দকার একরামুল হক স¤্রাট (২১ ভোট)। পরাজিত প্রার্থী ইউনুছ আলীর প্রাপ্ত ভোট ১৬ এবং রেজাউল করিম রেজার ভোট ১৫টি। যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাহফুজার রহমান খন্দকার টিউটর (২২ ভোট) এবং ইউসুফ আলমগীর ১৫ ভোট পেয়ে হেরে যান। কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম রেজা (দৈনিক জাগোবাহে) ২২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।অপর পক্ষে জাহিদ ইসলাম জাহিদ ১৫ ভোট পেয়ে পরাজিত হন, দপ্তর সম্পাদক পদে ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গোলাম মাসুদ, আশরাফুল হক রুবেল ১৫ ভোট পেয়ে পরাজয় বরণ করেন। ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন হুমায়ুন কবির সূর্য (২২ ভোট) তার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী ফিরোজ আলম মনুর ভোট সংখ্যা ১৫টি। সমাজ কল্যাণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন, তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী এম রহমান রন্জু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী শাহীন আহমেদ।
এছাড়াও কার্যকরী সদস্য পদের ৪টির মধ্যে ৩টিতে বিজয়ী হয়েছেন সফি খান (২৪ ভোট), আব্দুল ওয়াহেদ (৩৬ ভোট) এবং ফজলে ইলাহী স্বপন (৩৬ ভোট) এই পদে বিপ্লব-শ্যামল ভৌমিক প্যানেল থেকে সর্বোচ্চ ৩৭ ভোট পেয়ে একমাত্র বিজয়ী প্রার্থীর নাম শাহ আলম।নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাংবাদিক মিজানুর রহমান মিন্টু(মানবজমিন/করতোয়া), সদস্য হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক অলক সরকার (দৈনিক কুড়িগ্রাম খবর) ও সাংবাদিক নাজমুল হোসেন (যমুনা টিভি)।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























