ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে  বয়স্ক ভাতা পেলেন ১১০ বছর বয়সের তফিল উদ্দিন

ভূরুঙ্গামারী থেকে মোঃ মোখলেছুর রহমান
  • আপডেট সময় : ০৭:০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০ ৭০২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে বয়স্ক ভাতা পেলেন ১১০ বছরের তফিল উদ্দিন । গত ১৪ জুলাই ভূরুঙ্গামারীতে ১১০ বছর বয়সেও তফিল উদ্দিনের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদে বলা হয়- ১১০ বছর বয়সেও বয়স্ক ভাতা জোটেনি তফিল উদ্দিনের ভাগ্যে।

জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার নাম তফিল উদ্দিন, পিতাঃ মৃত উমেদ আলী , জন্ম তারিখঃ ২৯ নভেম্বর ১৯১১ইং। সে মতে বর্তমানে তার বয়স ১১০ বছর। কিন্তু এলাকাবাসী ও স্বজনদের দাবী পরিচয় পত্রে জন্ম সাল ভূল রয়েছে । তার প্রকৃত বয়স ১৩০ বছর। ১১০ বছর বয়সেও সরকার ঘোষিত বয়স্ক ভাতা না পাওয়ার সংবাদটি প্রকাশ হওয়ার সাথে সাথে  নড়ে চড়ে বসে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। অবশেষে শনিবার (১৮ জুলাই) উপজেলা সমাজ সেবা কার্যালয়ের প্রতিনিধি (সমাজ কর্মী) সাইদুল হক ও বিভিন্ন গনমাধ্যম কর্মীর  উপস্থিতিতে তফিল উদ্দিনের নামে বয়স্ক ভাতার কার্ড তার নিজ বাড়ীতে গিয়ে হস্তান্তর করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন বলেন, ভূরুঙ্গামারীতে এত প্রবীন একজন ব্যক্তি আছেন এবং তিনি বয়স্ক ভাতা পান নাই আমার সেটা জানা ছিল না। এক জন মৃত ব্যক্তির স্থানে উপজেলার  প্রবীন এই ব্যক্তির নামটি প্রতিস্থাপন করে তাঁর বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবশেষে  বয়স্ক ভাতা পেলেন ১১০ বছর বয়সের তফিল উদ্দিন

আপডেট সময় : ০৭:০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০