কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩৬ বিলিয়ন ডলার ছাড়াল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কাজের চাপে বার্নআউট: লক্ষণ চেনার উপায় ও উত্তরণের কার্যকর কৌশল ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় মোর নাম এই নামে খ্যাত হোক আমি তোমাদেরই লোক’ – নিজ জেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ইরানের সঙ্গে যুদ্ধে কোণঠাসা ট্রাম্প, দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় প্যানেটা

কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
সড়ক দুর্ঘটনায় নিহত

ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:কুড়িগ্রামেভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কুড়িগ্রাম – ভূরুঙ্গামারী মহাসড়কের আন্ধারীঝাড় বাজারের পাশে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত শাহজাহান আলী মিস্ত্রী (৩০) ও তার শ্যালিকা নাজমা আক্তার (২০) মটরসাইকেল যোগে ভূরুঙ্গামরীর দিকে যাচ্ছিল। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৫-৬৪৮২)মটরসাইকেলটিকে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহত শাহজাহান নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার হাজির মোড় আব্দুল মজিদের ছেলে এবং নাজমা আক্তার নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকার নূরল ইসলামের মেয়ে। ঘটনার পর প্রায় দুই ঘন্টা কুড়িগ্রাম ভূরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।

ভূরুঙ্গামারী থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জয়মনিরহাট হাই স্কুল মাঠে আছে বলে সন্ধান পাওয়া গেছে তবে চালকের খোঁজ পাওয়া যায়নি। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!