ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক

ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ৯ মার্চ, ২০২২
ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
০৯ মার্চ বুধবার  উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নবাসীর আয়োজনে সোনাহাট কলেজ মোড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব‍্যাপী অনুষ্ঠিত মানববন্ধন থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী ও প্রাপ্তবয়স্ক চালকদের মাধ‍্যমে যান চলাচল নিশ্চিত করন, লাইসেন্স বিহীন যান ও চালকদের আইনের আওতায় আনা, ট্রাফিক ব‍্যবস্থা চালু করণ, রাস্তার উপর যত্রতত্র গাড়ি পার্কিং নিষিদ্ধ করাসহ চালকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাণহানি রোধের ব‍্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোড় দাবি জানানো হয়।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ দুই শতাধিক এলাকাবাসী হাতে লেখা নানা রকমের প্লে-কার্ড নিয়ে এ মানববন্ধনে অংশ নেন।
এ  মানববন্ধনে  সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সোনাহাট ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুস সাত্তার, সোনাহাট বালিকা উচ্চ বিদ‍্যালয়ের সহঃপ্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সোনাহাট উচ্চ বিদ‍্যালয়ের সহ শিক্ষক নজরুল ইসলাম, আবিয়াজ,বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!