ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে ফেরার পথে আটক ১০ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ আমার ভূরুঙ্গামারী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে ফেরার পথে আটক ১০ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ আমার ভূরুঙ্গামারী : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে ফেরার পথে আটক ১০ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ২ আগস্ট, ২০২১

 

 

রবিউল আলম লিটন:  অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে নারী শিশুসহ ১০জন বাংলাদেশীকে আটক করেছে ভারতের (বিএসএফ)।জানা যায়, সোমবার (২আগস্ট) ভোর রাতে ভারতের নোম্যান্স ল্যান্ড দিয়ে আসার সময় দূর্গানগর ক্যাম্পের বিএসএফ’এর টহলরত টিমের হাতে আটক হন।পরে বিকেল তিনটার সময় ভোটেরহাট নামক স্থানে দু-দেশের পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের লালমনিরহাট ১৫ অধীন বাগভান্ডার বিজিবির নিকট হস্তান্তর করে।

 


পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ১৯২ বি এস এফ দূর্গানগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ওমেস চন্দ্র ও ১৫ বিজিবি এর বাগভান্ডার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আশরাফ আলী।আটক বাংলাদেশীরা হলেন, ফুলবাড়ী উপজেলার খারুভাজ গ্রামের মৃত ইছিম উদ্দিনের ছেলে আঃ মান্নান(৬০), তার স্ত্রী খোদেজা খাতুন (৫৫), মুক্তির কুটি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী জেলেখা খাতুন (২৫), মুক্তির কুটি গ্রামের বাচ্চা মিয়ার ছেলে শহিদুল ইসলাম(২৭),একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুন(৫),বানিয়াটারী গ্রামের নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম(৪০), আমিনুল ইসলামের স্ত্রী আমিনা খাতুন(৩৫), আমিনুল ইসলামের দুই ছেলে আরিফ(১৫),আরমান আলী(৫)ও শ্যামপুর গ্রামের হাসেন আলীর ছেলে হাফিজুল ইসলাম (১৭)।

 


 

বিজিবি জানায়, আটককৃত বাংলাদেশীরা ভারতের ইট ভাটায় কাজ শেষে সোমবার ভোরে ভারতের সীমান্তের ৯৫৮/১০এস আন্তর্জাতিক পিলারের নিকট দিয়ে দালালের মাধ্যমে কাঁটাতার টপকিয়ে বাংলাদেশে প্রবেশ কালে বিএসএফ তাদের আটক করে। বিনা পাসর্পোটে দেশে আসার অপরাধে বিজিবি মামলা করে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে।
লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বাগভান্ডার ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

 




Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!