ভূরুঙ্গামারীতে ৫ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারিকে আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ৫ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারিকে আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

ভূরুঙ্গামারীতে ৫ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারিকে আটক

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫ কেজি ২০ গ্রাম গাঁজা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভীত্তিতে খবর পেয়ে এসআই রোকনুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার আন্ধারিঝাড় বাজার থেকে ৫ কেজি ২০ গ্রাম গাঁজা সহ রাজু মিয়া (২১) কে আটক করে। আটককৃত রাজু উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের ফজলুল হক এর পুত্র।



পরে আটক রাজুর স্বীকারোক্তি মোতাবেক বুধবার সারাদিন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তার অপর দুই সহযোগী দিদার হোসেন (২১) ও রাব্বি ওরফে রাহুল (১৯) কে আটক করে পুলিশ। তারা উভয়েই দক্ষিণ বাঁশজানি গ্রামের বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা নং ৪।



ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

One response to “ভূরুঙ্গামারীতে ৫ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারিকে আটক”

  1. […] আরও জানুন>>  ভূরুঙ্গামারীতে ৫ কেজি গাঁজা সহ ৩ মাদক … […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!