ভূরুঙ্গামারীর ৩ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমে  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
 ভূরুঙ্গামারীর ৩ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমে  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

 ভূরুঙ্গামারীর ৩ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমে 

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
ভূরুঙ্গামারীতে ৩টিইউনিয়নে বিভিন্ন পদে ১৬৩ জনের মনোনয়নপত্র দাখিল
 ভূরুঙ্গামারীর ৩ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমে 

নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাকি থাকা ৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম মেশিনের মাধ‍্যমে আগামী ৩১ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ গুলো হলো ১ নং পাথরডুবি, ২ নং শিলখুড়ি ও ৫ নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ইসি সচিব হুমায়ুন কবির এর তফশীল ঘোষণার বরাত দিয়ে এ তথ‍্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, এই তিন ইউনিয়নে ছিটমহল জনিত সমস্যার কারণে ২০১৬ সালে ৩১ অক্টোবর তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

সেই হিসেবে বিধি অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর গত শনিবার (১৮ ডিসেম্বর) এই উপজেলার বাকি থাকা তিন ইউনিয়নসহ ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়নের নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়।ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি যাচাই-বাছাই ৬ জানুয়ারি, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদবদ ১৪ জানুয়ারি। আর ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। উল্লেখ্য, উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১১ নভেম্বর।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান এর সত‍্যতা নিশ্চিত করেছেন।উল‍্লেখ‍্য ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত সকল ইউনিয়নের ভোট ইভিএমের মাধ্যমে গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!