ভূরুঙ্গামারীতে স্কুলছাত্র ছুরিকাহতের প্রতিবাদে ও আসামী গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে স্কুলছাত্র ছুরিকাহতের প্রতিবাদে ও আসামী গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলার আসামিকে বিদেশে পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে দেশে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ মৃত্যু ও ১৫৭১ নতুন রোগী দুপুরের খাবারের পর কেন ঘুম পায়? এর বৈজ্ঞানিক কারণ ও প্রতিকারের উপায় ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসির ফলাফলে সরকারি কলেজের আধিপত্য কমিয়ে এগিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান সুনামগঞ্জে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি: যা বললেন তথ্য উপদেষ্টা রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ১৪৪৮ হিজরি হজ নিবন্ধন: কাতারে আবেদন শুরু ২০ সেপ্টেম্বর থেকে ১৬ বছর পর বার্নাব্যুতে হোসে মরিনিও: রিয়াল মাদ্রিদের ডাগআউটে নতুন শুরুর অপেক্ষায়

ভূরুঙ্গামারীতে স্কুলছাত্র ছুরিকাহতের প্রতিবাদে ও আসামী গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ২৭ মার্চ, ২০২২
ভূরুঙ্গামারীতে স্কুলছাত্র ছুরিকাহতের প্রতিবাদে ও আসামী গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে ছুরিকাহত করার প্রতিবাদে আসামী গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানাগেছে, গত বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাকিব হাসান বন্ধুদের সাথে নিয়ে পার্শ্ববর্তী কুড়ারপার মাস্টারপারায় একটি সাস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়।

সেখানে বসার জায়গা নিয়ে স্থানীয় একটি বখাটে কিশোর গ্যাংয়ের সাথে তাদের ঝগড়া বাঁধে এবং এক পর্যায়ে অতর্কিতে রাকিব হাসানের কাঁধে ছুরিকাঘাত করা হয়। সে বর্তমানে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে রাকিবের পিতা ৩ জনকে আসামী করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছে।

এরই প্রেক্ষিতে আসামী গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল থেকে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী রিক্তা আক্তার,নাসিফ আসফাক চৌধুরী ও মিথিলা ইসলাম।
এব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, আহতের পিতা বাদী হয়ে তিন জনকে আসামী করে একটি মামলা করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!