ভূরুঙ্গামারীতে এক মাসেই ৬ মোটর বাইক চুরি: ঈদে সক্রিয় চোর সিন্ডিকেট চক্র : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে এক মাসেই ৬ মোটর বাইক চুরি: ঈদে সক্রিয় চোর সিন্ডিকেট চক্র : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাজের চাপে বার্নআউট: লক্ষণ চেনার উপায় ও উত্তরণের কার্যকর কৌশল ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় মোর নাম এই নামে খ্যাত হোক আমি তোমাদেরই লোক’ – নিজ জেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ইরানের সঙ্গে যুদ্ধে কোণঠাসা ট্রাম্প, দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় প্যানেটা অস্তিত্ব সংকটে কুতুবদিয়ার ম্যানগ্রোভ বন: লবণ চাষের আগ্রাসনে কমছে উপকূলের রক্ষাকবচ

ভূরুঙ্গামারীতে এক মাসেই ৬ মোটর বাইক চুরি: ঈদে সক্রিয় চোর সিন্ডিকেট চক্র

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুন, ২০২২
প্রতিকী ছবি

ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে মোটর বাইক চোর সিন্ডিকেট চক্র। একমাসের ব্যবধানেই ভুরুঙ্গামারীতে ৬টি মোটর বাইক চুরি হয়েছে। জানা গেছে, ভুরুঙ্গামারী বাজারের কাপড় ব্যবসায়ী মোকলেছুর রহমানের পালসার ১৫০ সিসি মোটর বাইক সন্ধ্যা বেলা জামে মসজিদ রোড থেকে, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হকের পালসার ১৫০ সিসি গাড়িটি একই সময়ে বাড়ির পার্শ্ববর্তী একটি রাস্তা থেকে, বাবলু হোসেনের পালসার ১৫০ সিসি মোটর বাইক ভুরুঙ্গামারী বাজার থেকে বাগভান্ডার রোডে বাবর আলীর ডিসকভার ১২৫ সিসি ছাত্রলীগ নেতা নাজিউর রহমানের পালসার ১৫০ সিসি এবং সর্বশেষ আব্দুর রউফ মোল্লার পালসার ১৫০সিসি মোটর বাইক কদমতলা থেকে চুরি হয়ে যায়।

ফজলুল হক জানান, আমার ছেলে সন্ধ্যা বেলা রাস্তার ওপর মোটর বাইকটি রেখে একটি বাড়িতে যায় । কিছুক্ষণ পরে এসে দেখে মোটর বাইক চুরি হয়েগেছে। এব্যাপারে থানায় অভিযোগ করেছি। কিন্তু কিছুই হয়নি। এব্যাপারে অন্যান্যরা ভুরুঙ্গামারী থানায় মৌখিক অভিযোগ করলেও মামলা করেছে শুধু নাজিউর রহমান নামে একজন।

একাধিক সুত্রে জানাগেছে, প্রত্যেক ঈদের সময় একজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে মোটর বাইক চোর সিন্ডিকেট চক্রটি সক্রিয় হয়ে ওঠে। এই চক্রটির কিছু সদস্য মোটর বাইক চুরি করে ঐ প্রভাবশালী ব্যক্তির নির্দেশে নাগেশ্বরীর একটি নির্দিষ্ট চক্রের কাছে পৌঁছে দেয়। এজন্য চুরিকরা সদস্যরা ঐ প্রভাবশালী ব্যক্তির নিকট থেকে নির্দিষ্ঠ কিছু টাকা পেয়ে থাকে। মোটর বাইক নাগেশ্বরী চক্রের হাতে পৌঁছার পর তাদের কাছ থেকে বাটোয়ারা পায় প্রভাবশালী ব্যক্তিটি। সেখান থেকে মোটর বাইক চলে যায় রংপুর আন্তঃবিভাগ মোটর বাইক চোর চক্রের কাছে। সেখানে মোটর বাইকের রং ও কিছু যন্ত্রাংশ পরিবর্তন এবং ষ্টাম্পিং করে চেসিস নম্বর পরিবর্তন এবং বিআরটিএর এক শ্রেণির কর্মচারীর যোগ সাজসে রেজি নম্বর লাগিয়ে বিক্রি করা হয়।

এব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, মোটর বাইক চুরির ঘটনা শুনেছি এবং একটি মামলাও হয়েছে। আমরা ঘটনাগুলো নিয়ে তদন্ত চালাচ্ছি। তিনি বলেন, একটি মোটর বাইক উদ্ধার হলে অন্য গুলোও উদ্ধার করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!