ভূরুঙ্গামারীতে ইদুর মারা বিষ খেয়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যা
- আপডেট সময় : ০৭:০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১ ৪৩৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক শিক্ষিকার বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।সোমবার (১৮ অক্টোবর) উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মধ্য ভরতের ছড়া গ্রামে এই ঘটনা ঘটে।তিনি সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।জানা গেছে, উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মধ্য ভরতেরছড়া (বিএসসি মোড়) গ্রামের জনৈক রফিকুল ইসলামের স্ত্রী ও সোনাহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হুরুন্নেছা বেগম ওরফে শিল্পীর(৩৭) সাথে স্বামীর ঝগড়াঝাটি হয় ।
এই পারিবারিক কলহের জেরে সোমবার রাত আনুমানিক ১২.৩০ টার দিকে স্বামীর সাথে অভিমান করে ঘরে থাকা ইদুর মারা বিষ পান করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্হার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যু বরণ করেন। পরে মৃত দেহকে বাড়িতে ফেরত আনা হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।উল্লেখ্য হুরুন্নেছা শিল্পী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা দলবাড়ী কুড়ারপাড় গ্রামের মোঃ হাছেন আলী মাষ্টারের কন্যা। প্রায় ২২ বছর পুর্বে বিএসসি মোড়ের আনোয়ার মাষ্টারের পুত্র রফিকুল ইসলামের সাথে বিয়ে হয়। তাদের ঘরে দুই মেয়ে একটি সম্মান শ্রেণীতে পড়ছে ও অন্যটি শিশু ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























