ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি কাতারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচার মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জিপে আগুন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

নতুন এমপিওভুক্তির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২ ৩৩৪ বার পড়া হয়েছে

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর/২০২২ মাসের বেতনের চেক ছাড়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন এমপিওভুক্তির জন্য নির্বাচিত ২ হাজার ৫১টি স্কুল ও কলেজের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ৬৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ১২২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১০৯টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১৮টি ডিগ্রি কলেজ রয়েছে। এ ছাড়া মাদ্রাসা, ভোকেশনাল স্কুল, বিএম কলেজ রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কার্যকর হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের যোগ্যতা বা অভিজ্ঞতা নিয়োগকালীন বিধি-বিধান ও সংশ্লিষ্ট পরিপত্র মোতাবেক প্রযোজ্য হবে।

শিক্ষক নিবন্ধন চালু হওয়ার আগে বিধিসম্মতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্তির সুযোগ পাবেন। পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অবশ্যই নিবন্ধন সনদ প্রযোজ্য হবে।
এমপিওভুক্তির জন্য বিবেচিত হওয়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে, সে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। পরবর্তীতে কাম্য যোগ্যতা অর্জন করলে স্থগিত এমপিও অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।

যেসব তথ্যের ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে, তার কোনোটি ভুল বা মিথ্যা প্রমাণিত হলে এমপিও বাতিলসহ তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।

নির্বাচিত  প্রতিষ্ঠানসমুহের তালিকা তুলে ধরা হলো:

৬৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়  সমুহের তালিকা

১ হাজার ১২২টি মাধ্যমিক বিদ্যালয় সমুহের তালিকা

 উচ্চ মাধ্যমিক বিদ্যালয়  সমুহের তালিকা

 উচ্চ মাধ্যমিক কলেজ  সমুহের তালিকা

 ডিগ্রি কলেজ  সমুহের তালিকা

দাখিল মাদ্রাসা  সমুহের তালিকা

কামিল মাদ্রাসা সমুহের তালিকা

ভোকেশনাল স্কুল সমুহের তালিকা

বি এম কলেজ সমুহের তালিকা

কৃষি ডিপ্লোমা সমুহের তালিকা

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন এমপিওভুক্তির জন্য নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা

আপডেট সময় : ০১:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২