ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

অনিয়ম এবং দূর্নীতি তদন্তে চিলাহাটি গার্লস স্কুলে বিভাগীয় শিক্ষা পরিচালক

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৮:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৩৯৩৭ বার পড়া হয়েছে

অনিয়ম এবং দূর্নীতি তদন্তে চিলাহাটি গার্লস স্কুলে বিভাগীয় শিক্ষা পরিচালক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনিয়ম এবং দূর্নীতি তদন্তে চিলাহাটি গার্লস স্কুলে বিভাগীয় শিক্ষা পরিচালক

অনিয়ম এবং দূর্নীতি তদন্তে চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজে রংপুর বিভাগীয় শিক্ষা পরিচালক আমীর আলী।
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় তদন্ত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪ সেপ্টেম্বর রংপুর শিক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিচালক প্রফেসর আমির আলীর নেতৃত্বে ৩ সদস্য টিমের কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে তদন্তে আসেন। তদন্ত টিমের অন্যান্য কর্মকর্তারা হলেন, উপ শিক্ষা পরিচালক সাদাকাত হোসেন, গবেষণা কর্মকর্তা রেজাউল করিম।

অভিযোগ সূত্রে জানা গেছে, চাহিদার চেয়ে কম জমির উপর চিলাহাটি বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। সেই একই জমির উপরে গার্লস স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। একই মাঠে থাকা ১৯৪২ সালে ৭৮ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত চিলাহাটি মার্চেন্টস সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্তমানে চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের দখলে থাকায় মার্চেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মাত্র ২৭ শতাংশে জমি রয়েছে।

পড়ুন>> তাহিরপুরে ইয়াবা বিক্রিতে বাঁধা দেয়ায় হামলা শিকার

একাধিক অভিযোগ থাকার পরও সীমানা নির্ধারণের তাল বাহানা করায় প্রাথমিক বিদ্যালয় তাদের বরাদ্দকৃত ভবন স্থাপন করতে পারছে না।

একসময় চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলীর স্ত্রী শাহনাজ পারভীন চিলাহাটি মার্চেন্টস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থাকাকালীন প্রাথমিক বিদ্যালয়ের উত্তর-পশ্চিমে একটি কক্ষ এবং ৮৪ জোড়া বেঞ্চ গার্লস স্কুল এন্ড কলেজ দখল করে নেয়।

এছাড়াও তাহার সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষকে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করে পরবর্তীতে সংস্কারের নাম করে ক্যান্টিন নির্মাণ করে। সে সময় নীলফামারী-০১ ডোমার -ডিমলা আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর দেওয়া একটি ছাত্রী নিবাস বিক্রি করার পাশাপাশি প্রতিষ্ঠানের ২ লক্ষাধিক টাকার কাঁঠাল গাছ বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অপরদিকে স্থানীয়রা অধ্যক্ষ আইয়ুব আলীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য অভিযোগ তুলেন। তদন্ত চলাকালীন সময় স্থানীয়রা মৌখিক ভাবে অনিয়মের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি লিখিতভাবে অভিযোগের কপি তুলে দেন তদন্ত কর্মকর্তার হাতে।

পড়ুন>> দৌলতপুরে পরিত্যক্ত পরিসংখ্যান অফিসে অগ্নিকাণ্ড

এবিষয়ে তদন্ত কর্মকর্তা রংপুর বিভাগীয় শিক্ষা পরিচালক প্রফেসর আমির আলী জানান, অভিযোগের বিষয়গুলি উভয় পক্ষের কাছে শুনেছি এবং ঘটনাস্থলও পরিদর্শন করে দেখেছি। ছাত্রীদের পাশাপাশি এলাকার বিভিন্ন জনের কাছেও মতামত নিয়েছি। সরেজমিনের তদন্তে অভিযোগকারীর মন্তব্য অধ্যক্ষ মহোদয়ের লিখিত বক্তব্য এবং আমার মতামত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিব। এরপরে যা সিদ্ধান্ত হবে বা কর্তৃপক্ষ নেবে সেটা তাদের ব্যাপার।

অপরদিকে তদন্ত প্রক্রিয়া ও তদন্ত কমিটির গতিবিধি দেখে স্থানীয় অভিযোগকারীরা হতাশা এবং সন্দেহ প্রকাশ করেছেন। তারা মনে করছেন তদন্ত কমিটি যেভাবে তদন্ত কার্য চালাচ্ছেন তাতে আমাদের অভিযোগের কোন মূল্যায়ন হবে বলে মনে হচ্ছে না।

যদি এই অভিযোগের সুষ্ঠু বিচার আমরা না পাই তাহলে আগামীতে মানববন্ধন সহ গণস্বাক্ষরিত স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করবো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অনিয়ম এবং দূর্নীতি তদন্তে চিলাহাটি গার্লস স্কুলে বিভাগীয় শিক্ষা পরিচালক

আপডেট সময় : ০৮:৩২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫