বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
- আপডেট সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৯২৩ বার পড়া হয়েছে
বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
বগুড়ায় আকবরিয়া গ্রুপ ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন।
আকবরিয়া গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ইমাজিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট (২৯ সেপ্টেম্বর) সোমবার সকাল ৯টায় বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে উদ্বোধন হয়।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আকবরিয়া গ্রুপের স্বত্বাধিকারী হাসান আলী আলাল, ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল।
পড়ুন>>জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান নুরুল বাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
এছাড়াও মমিনুর রশীদ শাহিন, শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, ইয়ং Slightly ক্রিকেট একাডেমীর পরিচালক সাহেদুল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ নেয় শহীদ আবু সাঈদ একাদশ বনাম শহীদ মীর মুগ্ধ একাদশ। ৫০ ওভারের এই খেলায় মীর মুগ্ধ একাদশ টসে জিতে ব্যাট করতে নামে।
বগুড়া জেলার বয়সভিত্তিক ৬০ জন খেলোয়াড়কে নিয়ে গঠিত চারটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলো হলো শহীদ আবু সাঈদ একাদশ, শহীদ মীর মুগ্ধ একাদশ, শহীদ ইয়ামিন একাদশ ও শহীদ ওয়াসিম একাদশ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























