জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান নুরুল বাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান নুরুল বাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান নুরুল বাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান নুরুল বাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

 

 

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান নুরুল বাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

 

 

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদ্য সাবেক চেয়ারম্যান সৈয়দ নুরুল বাসিরের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং তথ্যপ্রযুক্তি (ICT) খাতের ক্রয় প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ উঠেছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সচিবালয়, দুদক সহ বেশ কিছু প্রতিষ্ঠানে পাঠানো এক অভিযোগপত্রে তার কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে।

 

 

অভিযোগপত্রে বলা হয়, মাত্র দশ মাস দায়িত্ব পালনকালে নুরুল বাসির প্লট বরাদ্দ, বদলি বাণিজ্য, বোর্ড সভার কার্যবিবরণী এবং আর্থিক ছাড়ে একের পর এক অনিয়ম করেছেন। সবচেয়ে গুরুতর অভিযোগ এসেছে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার “Integrated e-Service Management System” ক্রয় প্রক্রিয়ায়। অভিযোগকারীর দাবি, তিনি পছন্দের প্রতিষ্ঠান Syntech Solution Ltd.-কে কাজ পাইয়ে দিতে টেন্ডার বাতিল ও নতুন টেন্ডার আহ্বান করেন এবং কমিটির সদস্যদের ওপর চাপ প্রয়োগ করেন।

 

 

নীতিমালা অনুযায়ী সরবরাহকারীর প্রতিনিধিদের মূল্যায়ন চলাকালে অফিসে আসা নিষিদ্ধ থাকলেও ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিয়মিত তার কক্ষে যাতায়াত করতেন।

পড়ুন>> দুর্গাপূজায় অসুর রূপে বিশ্বনেতা: শিল্প না রাজনীতি?

 

 

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, তিনি নিয়ম বহির্ভূতভাবে প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ দেন, আর্থিক পাওনায় অবৈধ ছাড় দেন এবং বাণিজ্যিক প্লট রূপান্তরে (Conversion) অনিয়ম করেন। বোর্ড সভায় ভিন্নমত পোষণকারী সদস্যদের নোট অব ডিসেন্ট অগ্রাহ্য করে কার্যবিবরণী থেকে বাদ দেন। বদলি বাণিজ্যে প্রতিটি পদায়নের জন্য তিনি ১৫–২০ লাখ টাকা ঘুষ নিতেন বলেও অভিযোগে বলা হয়।

 

 

অভিযোগকারীর মতে, শুধু ওএসডি করলেই দায় শেষ হবে না। তিনি তিন দফা দাবি জানান— সফটওয়্যার ক্রয় প্রক্রিয়া বাতিল, গত দশ মাসের কর্মকাণ্ড বিচার বিভাগীয় তদন্ত, এবং নতুন করে স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!