ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়াতে যৌথ নিরাপত্তার আহ্বান কাতারের আমিরের গাজীপুরের মকশ বিল: হতে পারে ইকো-ট্যুরিজমের নতুন গন্তব্য ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন পাঠ্যবই জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-বিশ্বব্যাংকের অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী গাইবান্ধার সাদুল্যাপুরে কুকুরের আক্রমণে শিশু প্রাণ হারাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক পাকিস্তানে অনলাইনে বাড়ছে শিশুদের নিরাপত্তাহীনতা নিউ ইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নতুন তথ্য: সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, নেবে ২৭৯ জন

বগুড়ার নাগর নদী মাটি বালু ও ভূমি দস্যু হাসুর দখলে

বগুড়া থেকে মোঃ রাকিবুল ইসলাম রাকিব
  • আপডেট সময় : ০৯:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২ ২৩৮ বার পড়া হয়েছে

বগুড়ার নাগর নদী এখন মাটি বালু ও ভূমি দস্যু হাসুর দখলে

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের মাঝে দিয়ে প্রবাহিত নাগর নদী।আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর নাগর নদীকে নিয়ে কবিতা লিখে ছিলেন “আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে” কিন্তু বতর্মানে নদীর যে অবস্থা দেখতে মনে হয় এ যেন সাগর।মাটি বালু ও ভূমি দস্যু সাইফুল ইসলাম হাসুর কারণে।

নাগর নদীর কয়েকটি পয়েন্ট থেকে প্রতিদিন শ্যালো মেশিন দিয়ে অবৈধ ভাবে উত্তোলন করা হচ্ছে শত শত ট্রাক বালু ও স্কেভেটর (বেকু) মেশিন দিয়ে নদীর পাড় কেটে ট্রাক দিয়ে মাটি নিয়ে যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়। ফলে নদীর আশে পাশের গ্রামের বাড়ীঘর ও আবাদি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভ্যবনা রয়েছে।
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই ঘোনপাড়া, কালাই শিবতলা হাটের পাশ্বে শ্বশান ঘাট থেকে প্রতিদিন ভূমি দস্যু হাসু শত শত ট্রাক মাটি ও বালু বিভিন্ন ইট ভাটাসহ বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। নাগর নদীর আশে পাশের গ্রাম গুলো দিনদিন ঝুঁকির মধ্যে পড়ছে। আবার কিছু কিছু মাটির ঘর বাড়িতে ফটল ধরেছে। নদীর আশে পাশের আবাদী জমি বিলীন হয়ে যাচ্ছে। নদীর তীরবর্তী অনেক বাড়ীঘর হুমকির মূখে পড়ছে। শিবতলা হাটের পার্শে নাগর নদীর উপরে কালাই ঘোনপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ‍্যালয় হুমকির মুখে পড়েছে। মাঝে মধ্যে প্রশাসন দু-একটি ভ্রাম্যমান অভিযান পরিচালনা করলেও মূল পয়েন্টের মালিক বালু ও ভূমি দুস‍্য হাসু থাকছে ধরা ছোঁয়ার বাইরে। বালু ও ভূমি দুস্য হাসু প্রভাবশালী হওয়ায় এলাকার জনসাধারণ প্রতিবাদ করেও কোন সমস্যা সমাধান করতে পারছে না তারা। বরং উল্টো ভূমি দুস্য হাসু তাদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। অত্র এলাকার জনসাধারণ উর্দ্ধতন কর্তৃপক্ষকে মাটি বালু ও ভূমি দস‍্য সাইফুল ইসলাম হাসুর নামে একাধিক বার অভিযোগ করেছে গ্রামবাসি ও স্কুল কমিটি কিন্তু কোন লাভ হয়নি। এলাকাবাসী স্কুল কমিটি ও স্কুলের ছাত্র ছাত্রীরা উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন এবং একবার এসে দেখে যেতে বলেন নাগর নদীকে হাসু কি ভাবে সাগর বানিয়েছে।

এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাহী অফিসার এর সাথে কথা বলা হলে তিনি জানান মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হয়। এলাকাবাসী স্কুল কমিটি ও স্কুলের ছাত্র ছাত্রীদের দাবী মাটি বালু ও ভূমিদস‍্য সাইফুল ইসলাম হাসুর হাত থেকে নাগর নদীকে রক্ষা করে হাসুর বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নিতে যাতে করে ভবিষ্যতে অন্য কেহু এই রকম নদীকে সাগর বানাতে না পারে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ার নাগর নদী মাটি বালু ও ভূমি দস্যু হাসুর দখলে

আপডেট সময় : ০৯:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২