ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাক শুমারের সঙ্গে কাজ করা কঠিন হবে: ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের পেছাল এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে ৪৬তম বিসিএসের গেজেট অপেক্ষায় আটকে আছে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল ইউরোপ সফর শেষ করে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির ঘন কুয়াশার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক জাপানে কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে বাংলাদেশিদের: দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান

পেছাল এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের নির্ধারিত সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার পরিবর্তে বিকাল ৩টায় ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর এই ফল প্রকাশিত হবে। শিক্ষার্থী ও অভিভাবকরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকে নিজ নিজ ফল জানতে পারবেন। এছাড়া আবেদনের সময় যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে, সেখানে এসএমএস পাঠিয়েও ফলাফল জানিয়ে দেওয়া হবে। এর আগে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, সোমবার বেলা ১১টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য যে, দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা নতুন করে মূল্যায়ন ও যাচাই করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পেছাল এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময়

আপডেট সময় : ০৯:৩৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬