ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৪ সালের একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোঃ শহিদুল ইসলাম (৪৫) নামে আওয়ামীলীগের এক নেতাকে শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শহিদুল ইসলাম উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় (ফকিরপাড়া) গ্রামের মৃত আক্তার হোসেন ও মৃত ছকিনা বেগমের ছেলে। তিনি আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
পড়ুন>>কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানার এফআইআর নং-১৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৪ এবং জিআর নং-২০৫-এর একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তার নাম উঠে আসে। মামলাটিতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরকারবিরোধী পোস্ট করতেন বলেও অভিযোগ রয়েছে।
পড়ুন>>বার্লিনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন জার্মান প্রেসিডেন্ট
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























