নিরাপত্তা ও সামরিক সহযোগিতায় কাতার-জার্মানি নতুন চুক্তি
- আপডেট সময় : ১২:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
জার্মানির রাজধানী বার্লিনে দুই দেশের সরকারের মধ্যে নিরাপত্তা, সামরিক ও শান্তি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশটির ফেডারেল চ্যান্সেলারিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। আমিরের চলমান জার্মানি সফরের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়।
অনুষ্ঠানে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জার্মানির ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই হয়েছে। একই সঙ্গে কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লেখউইয়া’ ও জার্মান ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত পৃথক একটি চুক্তি সম্পাদিত হয়েছে।
সামরিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করতে একটি সামরিক সহযোগিতা চুক্তিও সই করা হয়। পাশাপাশি শান্তি রক্ষা, সমঝোতা প্রতিষ্ঠা ও বিরোধ নিষ্পত্তিতে সহযোগিতার বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের মধ্যে একটি সমঝোতাপত্র বা লেটার অব ইনটেন্ট স্বাক্ষর করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং আমিরের সফরসঙ্গী সরকারি প্রতিনিধিদলের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জার্মানির পক্ষে দেশটির বেশ কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় অংশ নেন।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























