ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন  নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, শুরু হতে বাধা নেই বার্লিনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন জার্মান প্রেসিডেন্ট উর্ধ্বমুখী শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন ও মূলধন উভয়ই বাড়ল চামড়াশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করলো শ্রম মন্ত্রণালয় প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ইসলামিক ফাউন্ডেশনে ৩ মাস মেয়াদি আরবি ভাষা কোর্সে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বাংলাদেশি নাগরিকদের আরবি ভাষায় দক্ষ করে তুলতে ইসলামিক ফাউন্ডেশন ‘প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্স’ (সার্টিফিকেট কোর্স ইন বেসিক অ্যারাবিক)-এর ৩য় ব্যাচে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অধীনে আরবি ভাষা ইনস্টিটিউটে আগামী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই কোর্স পরিচালিত হবে।

আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া

  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে ন্যূনতম এসএসসি, দাখিল, ছানুবিয়া, কারিগরি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • আসন সংখ্যা: প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
  • আবেদন জমা: নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীরা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম কমপ্লেক্সের তৃতীয় তলায় দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ অথবা কমপ্লেক্সের উত্তর পাশের মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত আরবি ভাষা ইনস্টিটিউট থেকে সরাসরি ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং তাদের অফিশিয়াল ফেসবুক পেজ (IF Deeny Dawat & Culture Dept. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেন।

Baitul mokarram) থেকে ফরম ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। *বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

কোর্স ফি ও সময়সূচি

  • কোর্স ফি: এই কোর্সের ফি ৫ হাজার টাকা।
  • ফি জমাদানের পদ্ধতি: কোর্স শুরুর আগেই সোনালী ব্যাংক পিএলসি, বায়তুল মোকাররম শাখায় ‘আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স’ শিরোনামে ০১০৪২০০০৬০১৯ হিসাব নম্বরে এই ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।
  • ক্লাসের সময়: সপ্তাহে তিন দিন (রবি, সোম ও বুধবার) ক্লাস অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস চলবে (সময় পরিবর্তনযোগ্য)।
  • ক্লাসের সংখ্যা: প্রতিদিন ২টি করে মাসে ২৪টি ক্লাস হিসেবে পুরো কোর্সে পরীক্ষাসহ মোট ৭৬টি ক্লাস হবে, যার প্রতিটির ব্যাপ্তি ১ ঘণ্টা।

বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর-পূর্ব পাশের মার্কেটের তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত কক্ষে এসব ক্লাস নেওয়া হবে। কোর্স শেষে সফল শিক্ষার্থীদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হবে। মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি, যেভাবে আবেদন।

  • আবেদনে যোগ্যতা।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসলামিক ফাউন্ডেশনে ৩ মাস মেয়াদি আরবি ভাষা কোর্সে ভর্তি

আপডেট সময় : ০৯:০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬