সংবাদ শিরোনাম :
রামুতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের
কক্সবাজার প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
রামুতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের
কক্সবাজারের রামুতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। ২০ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অজ্ঞাত এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নাদিম হাসান চৌধুরী (২৫) প্রাণ হারান। নিহত নাদিম উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার বাসিন্দা।
পড়ুন>>প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুজ্জামান ভূঁইয়া জানান, ঘাতক বাসটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























