ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবরোধ ও সহিংসতায় উত্তাল গোপালগঞ্জ: অচল জনজীবন রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত নৈরাজ্যের বিরুদ্ধে মানিকগঞ্জে নেতাকর্মীরা মাঠে রাষ্ট্রপতির কাছে অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ; দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান ক্যান্টিনে খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি সম্পদ সংক্রান্ত ঘটনায় উদ্ধার কর্ণফুলীতে খুলনায় প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রলবোমা নিক্ষেপ: ধাওয়া খেয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চাকরির বিজ্ঞপ্তিতে বেতন প্রকাশ বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার কড়া নিন্দা জানাল কাতার কাশিমপুরের নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন জেল সুপার দৌলতখানে নৈরাজ্য ঠেকাতে যুবদলের রাতভর মহড়া

রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত জেনোসাইডের জন্য মিয়ানমারকে সরাসরি দায়ী করেছেন। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত রায়ে নিশ্চিত করেছেন যে, ২০১৭ সালে দেশটির সেনাবাহিনী তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামক অভিযানের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে নির্মূল করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করেছে। সনদ অনুযায়ী জাতিসংঘের এ নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা। সনদ বিরোধী কার্যক্রম সংঘটনের যুক্তিসংগত সন্দেহভাজন সবার বিরুদ্ধে তদন্তে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনে তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করা।

২০১৭ সালের ২৫ আগস্ট রাত থেকে মিয়ানমার বাহিনীর চরম নিপীড়নের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসা শুরু করে। এই নৃশংসতার জেরে কয়েক মাসের ব্যবধানে সাত লক্ষাধিক রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নিতে বাধ্য হয়। রোহিঙ্গা নিধনের ঘটনায় গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মামলাটি দায়ের করে। সাত বছরব্যাপী আইনি লড়াই শেষে গতকাল বৃহস্পতিবার আদালত এই ঐতিহাসিক রায় প্রদান করেন।

বিচারকদের প্যানেলে ৯ জন সদস্য মিয়ানমারকে জেনোসাইডের জন্য দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দিয়েছেন, অন্যদিকে ৬ জন এর বিপক্ষে মত দিয়েছেন। নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে আয়োজিত শুনানিতে আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া রায় পড়ে শোনান। তিনি জানান, ২০১৭ সালের ওই সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছে। অভিযানের সময় নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর অমানবিক নির্যাতন এবং পলায়নরত রোহিঙ্গাদের ওপর হামলার অকাট্য প্রমাণ মিলেছে। তিনি বলেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। আইসিজে বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক নৃশংসতার যেসব প্রমাণ পাওয়া গেছে, সেগুলো থেকে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত হলো, ২০১৭ সালে সেনাবাহিনীকে দিয়ে ক্লিয়ারেন্স অপারেশনের নামে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সামরিক বাহিনীর পাশাপাশি বেসামরিক সশস্ত্র গোষ্ঠীগুলো নৃশংসতায় লিপ্ত হলেও মিয়ানমার কর্তৃপক্ষ তা প্রতিরোধে কোনো কার্যকর ভূমিকা রাখেনি। দেশটি গোষ্ঠী নিধন প্রতিরোধ ও শাস্তি বিষয়ক আন্তর্জাতিক সনদের প্রতি তাদের দায়বদ্ধতা পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ১৯৯৪ সালের রুয়ান্ডা ও ১৯৯৫ সালের বসনিয়ার স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞের মতোই মিয়ানমারের এই অপরাধকে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দিল আদালত। প্রসঙ্গত ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত হত্যাযজ্ঞ, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় হত্যাযজ্ঞ এবং ১৯৭০-এর দশকের শেষ দিকে কম্বোডিয়ায় খেমাররুজের নৃশংসতাকে গোষ্ঠী নিধন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। চীন ও রাশিয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে নিজেদের স্বার্থের কারণে যুক্তরাষ্ট্রকে মিয়ানমারের সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগ নিতে দেখা গেছে। মিয়ানমার সনদের আওতায় আরও কয়েকটি বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

আইসিজে মিয়ানমারকে বেশ কিছু শাস্তিমূলক ও সংশোধনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে জেনোসাইড প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করতে বিদ্যমান আইনের সংশোধন, সন্দেহভাজনদের দ্রুত তদন্তের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না হওয়ার নিশ্চয়তা প্রদান। এছাড়া, আদালতের ২০২০ সালের ২৩ জানুয়ারির অন্তর্বর্তীকালীন আদেশ লঙ্ঘনের জন্যও মিয়ানমারকে দায়ী করা হয়েছে।

আদালত নির্দেশ দিয়েছেন যে, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণমূলক পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর আওতায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে নিজ বাসস্থানে ফেরার সুযোগ এবং পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করতে হবে। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুনির্দিষ্ট পদ্ধতি ও পরিমাণ নির্ধারণের জন্য মামলার পরবর্তী পর্যায় নির্ধারণ করা হয়েছে। রায়ের তারিখ থেকে দুই বছরের মধ্যে মিয়ানমারকে তাদের গৃহীত ব্যবস্থা সম্পর্কে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে।

সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান এই রায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি নৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, আইসিজেতে মিয়ানমারের এই দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা নিধনের সত্যতাকে প্রতিষ্ঠিত করেছে, যা সংকট সমাধানের পরবর্তী ধাপে সহায়ক হবে। তবে আদালতের রায় বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। কারণ, আইসিজের নিজস্ব রায় কার্যকর করার সরাসরি ক্ষমতা সীমিত।

বিশ্লেষকদের মতে, রায় বাস্তবায়নের মূল দায়িত্ব এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওপর ন্যস্ত। তবে নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়া মিয়ানমারের বিরুদ্ধে পদক্ষেপে বাধা সৃষ্টি করে আসছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থানও কিছুটা অস্পষ্ট, যা এই রায় কার্যকরের পথে বড় প্রতিবন্ধকতা হতে পারে। তবে ওআইসির এই মামলার রায়ের পর গাজার ফিলিস্তিনিদের ওপর চলমান নিধনের জবাবদিহির বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন করে গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে সেটা স্পষ্ট নয়। তবে জাতিসংঘ সনদের ৮ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘ তথা নিরাপত্তা পরিষদের ওপর রায় বাস্তবায়নের দায় পড়বে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আদালতের এই রায়কে ইতিবাচক হিসেবে মন্তব্য করে জানিয়েছেন, এটি রোহিঙ্গা সংকট সমাধানে নতুন দিগন্ত উন্মোচন করবে। আদালতের রায় বাস্তবায়নের জন্য বেঁধে দেওয়া দুই বছরের সময়সীমা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রোহিঙ্গা নিধনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত

আপডেট সময় : ০৭:০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬