ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার কড়া নিন্দা জানাল কাতার কাশিমপুরের নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন জেল সুপার দৌলতখানে নৈরাজ্য ঠেকাতে যুবদলের রাতভর মহড়া সাবেক মন্ত্রী ও এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করল বেবিচক ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের অপেক্ষা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, হেলমেট পরে আওয়ামী লীগ কর্মীদের মহড়া তিন বছরেই নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী যে ৭টি ফল ও সবজি খোসাসহ খেলে মিলবে বাড়তি পুষ্টি চট্টগ্রামে নাছির, নওফেল ও মাহতাবের বাসায় পুলিশের অভিযান

কাশিমপুরের নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন জেল সুপার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। এই লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আনুষ্ঠানিক সহায়তা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনের স্বাক্ষরিত চিঠিতে এই অনুরোধ জানানো হয়।

কারা সূত্র অনুযায়ী, কাশিমপুর কারা কমপ্লেক্সের চারটি কারাগারে বর্তমানে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণির প্রায় ১২ হাজার বন্দী রয়েছেন। এই কারাগারগুলোকে অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে নিরাপত্তা বাড়াতে গত ১৮ নভেম্বর প্রাপ্ত নির্দেশনার প্রেক্ষিতেই কারা কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।

কারা কর্তৃপক্ষের চিঠিতে কারাগার প্রাঙ্গণের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টহলের পরিধি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।

এই অনুরোধের অংশ হিসেবে সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের জিওসি, গাজীপুরের পুলিশ কমিশনার, স্পেশাল রেসপন্স ইউনিটের অধিনায়ক, রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তা এবং কোনাবাড়ী থানার ওসির কাছে চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও আরও আটটি দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে। অন্যদিকে, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া জানিয়েছেন, বর্তমানে জেলায় বিজিবি, এসআরবি ও আনসারের ৩২ প্লাটুন সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং কারা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে সব কারাগারে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আরো আটটি দপ্তরে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাশিমপুরের নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন জেল সুপার

আপডেট সময় : ০২:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬