ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী ও এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করল বেবিচক ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের অপেক্ষা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, হেলমেট পরে আওয়ামী লীগ কর্মীদের মহড়া তিন বছরেই নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী যে ৭টি ফল ও সবজি খোসাসহ খেলে মিলবে বাড়তি পুষ্টি চট্টগ্রামে নাছির, নওফেল ও মাহতাবের বাসায় পুলিশের অভিযান জোহানেসবার্গ টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে হারের শঙ্কায় বাংলাদেশ দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ব্যাংকে ৯০৩ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

সাবেক মন্ত্রী ও এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুধবার (১৮ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ নেতাদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের পৈতৃক বাড়িতে হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তারাবুনিয়া গ্রামের বাড়িটিতে ৫০-৬০ জন হামলাকারী ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। একই দিন উপজেলা সদরে অবস্থিত মন্ত্রীর দ্বিতল বাসভবনেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ৫ আগস্টের পর থেকেই বাড়িগুলো তালাবদ্ধ ও পরিত্যক্ত অবস্থায় ছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দল পাঠিয়েছে।

সিরাজগঞ্জেও একই ধরনের নাশকতার তথ্য পাওয়া গেছে। সেখানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের জেলা কার্যালয় ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। এরপর সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও হামলাকারীরা ভাঙচুর ও আগুন দেয়। বুধবার বিকেল ও সন্ধ্যাজুড়ে এসব ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে। ঘটনার বেশ কিছু ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে শহরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রাজধানীর কাফরুলেও অস্থিরতার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বাড়িটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর। থানা পুলিশের তথ্য অনুযায়ী, ২০-২৫ জনের একটি মিছিল নিয়ে আসা দল এই হামলা চালায়। তারা বাড়ির সোফা ও একটি মোটরসাইকেলে আগুন দিলে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে। হামলার সময় বাড়ির কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়। ৫ আগস্টের পর থেকেই কাজী মেজবাউল হক সাচ্চু আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এ সময় একটি মোটরসাইকেল ও একটি সোফায় আগুন দেওয়া হয়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িসংলগ্ন ব্যক্তিগত কার্যালয়ে মঙ্গলবার রাতে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ জানায়, ঘটনার সময় সেখানে কেউ উপস্থিত ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল যুবক পেট্রল ঢেলে কার্যালয়ের গেটসহ সামনে রাখা কাগজ ও কাঠে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। একই রাতে কান্দিরপাড় এলাকায় নিষিদ্ধ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এসব ঘটনার প্রতিক্রিয়ায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ উদ্দিন বলেন, গোপালগঞ্জ থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল করেছেন। তবে বাহাউদ্দিনের কার্যালয় ও আওয়ামী লীগ অফিসে হামলার বিষয়ে তাঁরা সরাসরি কোনো মন্তব্য করেননি; তাঁদের দাবি, সাধারণ বিক্ষুব্ধ জনতাই এসব ঘটনার পেছনে থাকতে পারে।

অন্যান্য স্থানের ঘটনার মধ্যে রয়েছে চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি স্থানে গাছ কেটে অবরোধ তৈরির চেষ্টা। বুধবার ভোরে জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা মাদ্রাসা রোড, আলকরার লাটিমী এবং কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া খুলনা মহানগরীতে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টারে ভাঙচুর ও সাইনবোর্ড মুছে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার নগরীর সোনাডাঙ্গা ও রয়েল চত্বর কাউন্টারে গিয়ে তাঁরা সাইনবোর্ডে ব্যানার ঝুলিয়ে এবং কালি দিয়ে ‘টুঙ্গি’ লেখা অংশ মুছে দেন।

আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার প্রতিবাদে এবং সন্ত্রাসবিরোধী অবস্থানে বুধবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বর, সিলেট, ঝিনাইদহ, নাটোর, পিরোজপুর, ঝালকাঠির কাঁঠালিয়া ও হবিগঞ্জের মাধবপুরে এসব কর্মসূচি পালিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়েও জাতীয়তাবাদী শিক্ষক ও কর্মকর্তাদের উদ্যোগে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে মহানগর যুবদল সমাবেশ করে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক মন্ত্রী ও এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা

আপডেট সময় : ০২:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬