ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের অপেক্ষা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, হেলমেট পরে আওয়ামী লীগ কর্মীদের মহড়া তিন বছরেই নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী যে ৭টি ফল ও সবজি খোসাসহ খেলে মিলবে বাড়তি পুষ্টি চট্টগ্রামে নাছির, নওফেল ও মাহতাবের বাসায় পুলিশের অভিযান জোহানেসবার্গ টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে হারের শঙ্কায় বাংলাদেশ দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ব্যাংকে ৯০৩ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ সুইজারল্যান্ডে কাতারের আমিরের প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর জয় নিয়েও সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের নারী দলের

গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, হেলমেট পরে আওয়ামী লীগ কর্মীদের মহড়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হেলমেট পরিহিত একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে এই তাণ্ডব চালায়। জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মহড়া দিতে দেখা যায়। শহরের লঞ্চঘাট মোড়, মাদ্রাসা মোড় এবং ডাকবাংলোর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে। এ সময় উচ্চস্বরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছে।

দিন বাড়ার সঙ্গে সঙ্গে মহড়ায় অংশ নেওয়া ব্যক্তির সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে, বিশেষ করে লঞ্চঘাট মোড় এলাকায় জনসমাগম বেশি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে বিজিবির টহল দল কাজ করছে। উল্লেখ্য, গত বুধবার থেকেই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের মতো ঘটনা ঘটছে। চলমান এসব সহিংসতার কারণে পুরো জেলা এখন থমথমে। অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং রাস্তায় সাধারণ মানুষের চলাচলও কমে গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, হেলমেট পরে আওয়ামী লীগ কর্মীদের মহড়া

আপডেট সময় : ১২:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬