ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাফ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা জয় অচল যুক্তরাষ্ট্রের এনএসএ-এর গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্ক এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, মানতে হবে বিশেষ নির্দেশনা ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, মানতে হবে বিশেষ নির্দেশনা

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, মানতে হবে বিশেষ নির্দেশনা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এ কেন্দ্র তালিকা ও নির্দেশনা প্রকাশ করা হয়।
প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রেই জেলা ও উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরীক্ষায় অংশ নেবে। তবে কেন্দ্র প্রতিষ্ঠানের কোনো প্রত্যবেক্ষক (কক্ষ পরিদর্শক) নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হলরুমে দায়িত্ব পালন করতে পারবেন না।

পড়ুন>>পর্তুগাল কোচের: ‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’

নির্দেশনায় আরও বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্র এবং অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।

প্রতিদিন পরীক্ষা শেষে ওএমআর শিটের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। অন্যদিকে, উত্তরপত্রগুলো পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুসরণ করে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

পড়ুন>>সাতকানিয়ায় ভিডিও ফাঁসের জেরে পিডিবি কর্মীকে মারধরের অভিযোগ

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা কলেজের জ্যেষ্ঠ কোনো অধ্যাপক।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কেন্দ্রকে বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১২ নভেম্বর এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে লিখিত পরীক্ষা। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যান্য বিষয়ের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। একই তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন>>টেন্ট পেগিং বিশ্বকাপে রানার্সআপ হয়ে কাতারের সাফল্য

প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। সকালের শিফট সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া নিষিদ্ধ। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, মানতে হবে বিশেষ নির্দেশনা

আপডেট সময় : ০৬:৫৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬