টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি
- আপডেট সময় : ০২:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টাকালে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গাজীপুরা ও সাতাইশ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এই শ্রমিক আন্দোলন ও সম্ভাব্য নৈরাজ্য এড়ানোর লক্ষ্যেই অর্ধশতাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ দিনের মতো ছুটি ঘোষণা করেছে। পরে পুলিশ বেশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
কারখানাগুলো ছুটি ঘোষণার ঘটনাটি দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কয়েক দফায় ঘটে। এর মধ্যে গাজীপুরা এলাকার হোপলুন অ্যাপারেলস লিমিটেড, মাসকো কটন লিমিটেড, স্যাটার্ন নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেইস ফ্যাশন, কাই অ্যালুমিনিয়াম, ইএইচ ফেব্রিক, জি জে ক্যাপস, ঐশী ফ্যাশন লিমিটেড, তানাজ ফ্যাশন, ভিয়েলাটেক্স লিমিটেড, স্যাটার্ন-২, দেওটি ফ্যাশন, জিজে ফ্যাশন, ডেনিম ফ্যাশন, এস এস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড, লুজিন ফ্যাশন লিমিটেড, কটন ক্লথিং লিমিটেড, মাসকো এমব্রয়ডারি লিমিটেড এবং টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড অন্যতম। এছাড়াও সাতাইশ এলাকার টিপিও গার্মেন্টস, স্পিরিট, সিভিউ, পার্কভিউ, টিজে সোয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সোয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, ট্রাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সোয়েটার, এসএম সোয়েটার, মাসকো টেক্স লিমিটেড, মাসকো জি-১, মাসকো জি-২ ও তুসুকা গার্মেন্টস লিমিটেড ছুটি ঘোষণা করেছে।
টঙ্গী সাতাইশ রোডের মাসকো টেক্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. বোরহান উদ্দিন জানান, শ্রমিক অস্থিরতা এড়াতেই দুপুরের দিকে কারখানা ছুটি দেওয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, গাজীপুরের শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। পুলিশ বর্তমানে টঙ্গীর বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করেছে।
এদিকে, পোশাকশ্রমিক পরিচয়ে নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো নেতা বা কর্মীরা যাতে শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারেন, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে পোশাকশ্রমিক পরিচয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যাতে এ শিল্পে নৈরাজ্য সৃষ্টি করতে না পারেন, সেদিকে নজর রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























