পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট
- আপডেট সময় : ০১:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে নির্যাতনের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজার রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় ঘোষণা করেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সকাল ১০টা ৩৬ মিনিটে রায় পড়া শুরু করেছিলেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে গত সোমবার মামলাটির শুনানি শেষ হয়। শুনানির পর আদালত মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড আদেশের অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছানোর পর দুই আসামি কারাবন্দি অবস্থায় আপিল করেছিলেন। এসব আইনি প্রক্রিয়া শেষে আজ চূড়ান্ত রায় পাওয়া গেল।
উল্লেখ্য, গত বছরের ১৯ মে পল্লবী এলাকায় শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়।
ঘটনার পর শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত সম্পন্ন করে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ১ জুন বিচারিক আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়। ঘটনার পরদিন মাত্র ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানাকে মৃত্যুদণ্ড এবং তাকে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া তার স্ত্রী স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানার দণ্ড দেওয়া হয়েছিল।
সূত্র: যুগান্তর
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























