সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান
- আপডেট সময় : ০১:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী বর্তমানে নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকার নিবিড়ভাবে তদারকি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপদেষ্টা আরও বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি অনেক কর্মচারী তাদের আদর্শের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। এটা স্বাভাবিক বিষয় হলেও কর্মরত অবস্থায় রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকাটা উদ্বেগের। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
তদারকির প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান সরাসরি কিছু বলেননি। তিনি জানান, সরকারের কাছে তথ্য সংগ্রহের পর্যাপ্ত মেকানিজম ও হাতিয়ার রয়েছে। সরকার চাইলে যেকোনো তথ্য পেতে সক্ষম। তবে কীভাবে এই নজরদারি চালানো হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। উক্ত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























