নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক
- আপডেট সময় : ০৯:৩৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় রাখার পরিকল্পনা হাতে নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। এই লক্ষ্য সামনে রেখে দলের মূল সংগঠনসহ সহযোগী শাখা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত রবিবার (১৫ নভেম্বর) রাতে জাতীয় সংসদে নিজের কার্যালয়ে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। বৈঠকে দলের আগামীর রাজনৈতিক পরিকল্পনা এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এছাড়া দলের যুগ্ম মহাসচিবদের মধ্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম অংশগ্রহণ করেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে অবহিত একটি সূত্র জানিয়েছে, বিজয়ের মাস উদযাপনের পাশাপাশি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য বিভিন্ন কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের করণীয় ও সজাগ থাকার বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। তিনি স্পষ্ট করেছেন যে, বিএনপি কোনো দলের কর্মসূচির বিপরীতে কোনো ধরনের পাল্টা কর্মসূচি পালন করতে আগ্রহী নয়। বরং শান্তিপূর্ণ শোভাযাত্রা, সভা-সমাবেশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ নেতাকর্মীদের উজ্জীবিত রাখাই তাদের মূল লক্ষ্য।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























