ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার চীনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র: সাড়ে ৭ কোটি মানুষের ভরসা অলিম্পিকে রোলার স্কেটিং নিতে দৃঢ়প্রতিজ্ঞ নতুন সভাপতি কায়েস আহমেদ শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল

ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এই ধারাবাহিকতায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস এক ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন। ‘আবু মাহমুদ’ নামে পরিচিত এই কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। এর আগে ২০২৬ সালের সেপ্টেম্বরে রাফাহ ব্রিগেডের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কমান্ডার নায়েল আবু ওবেইদ, যিনি ‘আবু আতিয়া’ নামে পরিচিত ছিলেন, তিনিও একই ধরনের সামরিক অভিযানে নিহত হন। তার স্থলাভিষিক্ত হিসেবেই সামির আবু ইউনুস দায়িত্ব পালন করছিলেন।

সামির আবু ইউনুসের মৃত্যুর পাশাপাশি গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সেও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। দখলদার বাহিনীর দাবি, ওই হামলায় তাদের মূল লক্ষ্যবস্তু ছিল হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং সেখানে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধা। তবে ইসরাইলি এই দাবিকে প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি জানায়, ওই মেডিকেল কমপ্লেক্সের হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। হামলাটির তীব্র নিন্দা জানিয়েছে হামাস।

হামাস এই ঘটনাকে ভয়াবহ ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের ভাষ্যমতে, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার দাবিটি আসলে বেসামরিক চিকিৎসাকেন্দ্রের ওপর চালানো নৃশংসতাকে আড়াল করার একটি নির্লজ্জ কৌশল। আন্তর্জাতিক আইনের কঠোর লঙ্ঘন উল্লেখ করে হামাস জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার

আপডেট সময় : ০৮:১৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬