আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন
- আপডেট সময় : ১০:০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন
আকাশি-নীল পতাকায় মোড়ানো কফিনের পাশে ভিড় জমিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত ব্যক্তিবর্গ। কারো চোখে জল, কারো মুখে গভীর শোকের ছাপ। যে মানুষটি জীবনের অর্ধেকেরও বেশি সময় আবাহনীকে ঘিরে অতিবাহিত করেছেন, সেই হারুনুর রশীদকে শেষ বিদায় জানাতে মঙ্গলবার দুপুরে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন শত শত ক্রীড়াবিদ, সংগঠক ও সাধারণ ভক্তরা।
মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও, শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন অনেক ক্রীড়া ব্যক্তিত্ব। আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুন ভাইয়ের বিদায়ে যেন দেশের পুরো ক্রীড়াঙ্গন এক কাতারে শামিল হয়েছিল।
বাদ জোহর জানাজার পূর্বে তাঁর কফিনটি আবাহনীর ঐতিহ্যবাহী পতাকায় ঢেকে দেওয়া হয়। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন আবাহনী লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু ও শেখ বশির আহমেদ মামুন, সাবেক অধিনায়ক শেখ আশরাফ আলী, কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, মোহামেডানের সাবেক তারকা সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির এবং ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুলসহ অনেকে।
পড়ুন>>গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন
জানাজা শেষে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রিয় সহকর্মীকে হারিয়ে স্মৃতিকাতর অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, ‘হারুনুর রশীদের কাছে খেলাধুলা নিছক শখ কিংবা পেশা ছিল না, ছিল জীবনের নেশা। সকাল থেকে রাত পর্যন্ত তাঁর চিন্তাজুড়ে থাকত ফুটবল আর ক্রীড়াঙ্গন। আবাহনীর জন্মলগ্ন থেকে প্রতিটি উত্থান-পতনের সঙ্গে তিনি জড়িয়ে ছিলেন। এমন একজন মানুষকে হারানোর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।’
আবাহনীর জার্সিতে মাঠ কাঁপানো শেখ মোহাম্মদ আসলাম বলেন, হারুন ভাই শুধু একজন দক্ষ কর্মকর্তাই ছিলেন না, ছিলেন অত্যন্ত নিরহংকার মানুষ। স্বাধীনতার পর দেশের ক্রীড়া ও সমাজ গঠনে তাঁর অবদান বাংলাদেশ সবসময় মনে রাখবে। মোহামেডানের সাবেক তারকা স্ট্রাইকার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির হারুনুর রশীদকে অসাধারণ বিনয়ী সংগঠক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ফুটবলজীবনে এমন অমায়িক মানুষের দেখা খুব কমই পেয়েছেন। তাঁর মৃত্যু ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি। ক্রীড়া সংগঠক ফজলুর রহমান বাবুলের মতে, হারুন ভাই কেবল আবাহনীর নয়, ছিলেন পুরো ক্রীড়াঙ্গনের অভিভাবক এবং নতুন প্রজন্মের সংগঠকদের পথপ্রদর্শক।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























