ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন অ্যালিস হুয়াং কি চীনা গুপ্তচর? এনভিডিয়া সিইওকে ঘিরে বাড়ছে রহস্য

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একক আধিপত্য চ্যালেঞ্জ করে নতুন সরকার গঠনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো একাট্টা হয়েছে। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের উদ্যোগে এই রাজনৈতিক সমঝোতা অর্জিত হয়েছে, যা দেশটির ক্ষমতার পটপরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মঙ্গলবার পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ গ্রহণের প্রাক্কালে গণমাধ্যমের সামনে আইজেনকোট জানান, ইসরাইলের বর্তমান নাজুক ও জটিল পরিস্থিতিতে দ্রুত একটি জাতীয় জরুরি সরকার গঠনের বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। ফলে সরকার গঠনের জন্য আইজেনকটকে আরো কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন আদায় করতে হবে।

এএফপি ও এনডিটিভির তথ্য অনুযায়ী, বিরোধী এই জোটে আইজেনকোটের সঙ্গে রয়েছেন নাফতালি বেনেট, ইয়াইর গোলান, আভিগদর লিবারম্যান ও ইয়াইর লাপিদ। পার্লামেন্টের ২৬তম অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব বণ্টনের বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছেছেন। পরিকল্পনা অনুযায়ী, নতুন পার্লামেন্টের স্পিকার হিসেবে সাবেক মন্ত্রী মাতান কাহানাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া হাউস কমিটির চেয়ারম্যান পদে রয় ফোকম্যান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির প্রধান হিসেবে আভিগদর লিবারম্যান এবং অর্থ কমিটির চেয়ারম্যান পদে লিরান আভিসার বেন হোরিনকে মনোনীত করা হয়েছে। এ লক্ষে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করতে সমঝোতায় পৌঁছেছেন চার বিরোধী নেতা।

গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য গাদি আইজেনকোটকে প্রাথমিক সুযোগ দেন। এর আগে গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ১২০ আসনের নেসেটে সরকার গড়তে কমপক্ষে ৬১ জন সদস্যের সমর্থন অপরিহার্য। বর্তমানে আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা ৪৮ এবং নেতানিয়াহুর জোটের আসন সংখ্যা ৫৩। এই ব্যবধান ঘুচিয়ে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাই এখন আইজেনকোটের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার গঠন করতে হলে অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন।

সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে আইজেনকোট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন, তবে প্রয়োজনে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এই সময় আরও ১৪ দিন বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে বিরোধী নেতারা এখন আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনের দিকে নজর দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, বিরোধীদের মধ্যে এই পদ বণ্টন ও সমঝোতা নতুন সরকার গঠনের পথে একটি প্রাথমিক কিন্তু কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে আইজেনকোট কতটা সফল হন, সেটাই এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা

আপডেট সময় : ০৯:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬