অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৮:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা
কাউনিয়া উপজেলার টেপামধুপুর ভায়ারহাট বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে মেসার্স পাওয়ার বেকারির সত্ত্বাধিকারী মোঃ রুহুল মিয়ার ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফারুক হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন>>বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বেকারিতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় এ অর্থদণ্ড আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























