ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার ৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইউক্রেনের লন্ডনের রাস্তায় অচেতন আমিরাত রাজপরিবারের সদস্য, পাশে অরক্ষিত শিশু যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় হতাহতদের পরিচয় মিলেছে মাগুরা-ঝিনাইদহের ৫০০ মিটার সড়ক: কেন অবহেলায় হাজারো মানুষের দুর্ভোগ মোহাম্মদপুরে চাঁদার টাকা নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত ব্যাংকার্স সিলেকশন কমিটিতে ২২০ পদে নিয়োগের সুযোগ কাতারের আমিরের কাছ থেকে যেভাবে বোয়িং উপহার পেলেন ট্রাম্প ইয়েমেনের আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ভূরুঙ্গামারীতে বিএনপির ইউনিয়ন কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা নীলফামারীতে ২৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

যুদ্ধে ৬ মাসে কাতারের রাজস্ব কমেছে ৪২ শতাংশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে গ্যাস অবকাঠামো এবং জ্বালানি রপ্তানি খাতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে কাতার। এর ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির মোট রাজস্ব আয় ৪২ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার রাজধানী দোহায় শুরা কাউন্সিলের বার্ষিক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি সরকারি অর্থ ব্যবস্থার এই সংকটের কথা প্রকাশ করেন।

বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে দ্বিতীয় শীর্ষে রয়েছে কাতার। আমির জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের রাস লাফান শিল্পনগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি এলএনজি পরিবহনের প্রধান ও একমাত্র নৌপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে কাতার থেকে গ্যাস রপ্তানির একটি বড় অংশ থমকে গেছে, যার প্রভাব পড়েছে জাতীয় রাজস্বে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে যে, চলমান যুদ্ধের জেরে চলতি বছর কাতারের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ১৫.৬ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে। আঞ্চলিক এই সংকটে উপসাগরীয় অঞ্চলের অন্য যেকোনো দেশের তুলনায় কাতার অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে। সৌদির পাশে দাঁড়ানোর আহ্বান কাতারের সাবেক প্রধানমন্ত্রীর। কোনো আপস করা হবে না: হুঁশিয়ারি কাতারের আমিরের।

বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিস্থিতির মধ্যেও কৌশলগত বড় প্রকল্পগুলো অব্যাহত রাখার কথা জোর দিয়ে উল্লেখ করেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। পারস্য উপসাগরের তলদেশ দিয়ে ইরান সীমান্ত পর্যন্ত বিস্তৃত বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র ‘নর্থ ফিল্ড’ সম্প্রসারণের পরিকল্পনা পূর্বনির্ধারিত লক্ষ্য অনুযায়ী এগোচ্ছে বলে তিনি শুরা কাউন্সিলকে নিশ্চিত করেন। এই প্রকল্প বাস্তবায়ন হলে ২০৩০ সালের মধ্যে দেশটির বার্ষিক গ্যাস উৎপাদন ক্ষমতা ১৪ কোটি ২০ লাখ টনে গিয়ে পৌঁছাবে।

এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারের অবস্থান সুসংহত করতে যুক্তরাষ্ট্রে এক্সনমোবিলের সাথে যৌথ উদ্যোগে পরিচালিত ‘গোল্ডেন পাস এলএনজি’ প্রকল্পের কাজও সন্তোষজনক গতিতে ও উল্লেখযোগ্য অগ্রগতির সাথে এগিয়ে যাচ্ছে বলে জানান কাতারি প্রধান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুদ্ধে ৬ মাসে কাতারের রাজস্ব কমেছে ৪২ শতাংশ

আপডেট সময় : ০৮:৩৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬