সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে দুধকুমার নদে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
নাগেশ্বরী (কুড়িগ্রাম) থেকে মোসলেম উদ্দিন
- আপডেট সময় : ০৩:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে দুধকুমার নদে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদী থেকে গত দুদিন ধরে নিখোঁজ থাকা শিশু আলমিনা আক্তারের (১০) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে আজ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমিনা আক্তার বোয়ালমারীর আলী হোসেনের মেয়ে। গত শনিবার দুপুরে বাড়ির পাশে দুধকুমার নদীতে সমবয়সী তিন জন গোসল করতে নেমে আলমিনা নিখোঁজ। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পড়ুন>>পাঁচ ধাপে ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির
স্থানীয় ইয়াকুব আলী বলেন, আলমিনা সহ তিন জন হাত ধরে একসাথে সাতারকেটে পার হচ্ছিলো, কিছু দূর এসে দুইজন উপরে উঠলেও আলমিনা ডুবে যায়।
অবশেষে ডুবে যাওয়া স্থান থেকে আনুমানিক ৩০০ মিটার ভাটিতে আজ সোমবার নাগেশ্বরী দুধকুমার নদীর নুনখাওয়া ঘাটে স্থানীয় লোকজন একটি শিশুর লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়,পরে ঘটনাস্থল থেকে আলমিনার লাশ সনাক্ত ও উদ্ধার করেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























