ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পেল দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ-এর অডিটোরিয়ামে এই টার্মিনাল পরিচালনার লক্ষ্যে একটি কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির শর্তানুসারে, পরবর্তী ১৫ বছর টার্মিনালটি পরিচালনার পাশাপাশি ব্যবহারকারীদের কাছ থেকে মাশুল আদায়ের ক্ষমতাও থাকবে ডিপি ওয়ার্ল্ডের হাতে। ব্যবহারকারীদের কাছ থেকে মাশুলও আদায় করবে প্রতিষ্ঠানটি।

আওয়ামী লীগ সরকারের আমলে এই টার্মিনাল ইজারার প্রক্রিয়া শুরু হয়েছিল, যা পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আরও গতি পায়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সংযুক্ত আরব আমিরাতের এই প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলো।

এদিকে, এই চুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে সক্রিয় হয়েছে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠন। বৃহস্পতিবার দুপুরে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ জাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, গণতান্ত্রিক ছাত্রজোট এবং গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা এই চুক্তির বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব

আপডেট সময় : ০৪:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬