এক রাতেই তিনবার ভূমিকম্পে কাঁপল সীমান্ত এলাকা
- আপডেট সময় : ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
এক রাতেই তিনবার ভূমিকম্পে কাঁপল সীমান্ত এলাকা
শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এ ঘটনাগুলো ঘটে।
এ সময় বাংলাদেশ সীমান্তের চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। এর ফলে গভীর রাতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রথম কম্পনটি অনুভূত হয় রাত ১২টা ১২ মিনিটে, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এবং এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর ঠিক এক মিনিট পরেই অর্থাৎ রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
পড়ুন>>শাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
সবশেষে রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলা অঞ্চলে ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়। এটির মৃদু কম্পন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।
স্বল্প সময়ের ব্যবধানে বারবার ভূ-কম্পনে জনমনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়, তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























