দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি
- আপডেট সময় : ০৭:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ছুটির এই সুযোগ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কার্যকর হতে পারে।
পড়ুন>>রূপপুরের ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিয়ে যা জানাল
২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরপরই ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওইদিন সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে কর্মীরা টানা পাঁচ দিনের অবকাশ পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ২২ অক্টোবরকে ছুটির আওতায় আনতে একটি প্রস্তাব দ্রুতই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সেখান থেকে অনুমোদন মিললেই এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।
তবে এই ছুটির সঙ্গে একটি শর্ত যুক্ত করা হয়েছে। ওই কর্মকর্তা জানান, ২২ অক্টোবরের এই বাড়তি ছুটির সমন্বয় করতে ভবিষ্যতে কোনো এক শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হতে পারে। এই শর্ত সাপেক্ষেই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে।
একই সঙ্গে তিনি আরও জানান, ২২ অক্টোবরের অর্জিত ছুটির সমন্বয় হিসেবে পরবর্তী যেকোনো একটি ছুটির দিনে (শনিবার) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























